নজরবন্দি ব্যুরোঃ করোনা মুক্তির পথে বাংলা, স্বস্তি কলকাতা সহ রাজ্যের সব জেলায়। রাজ্যের জেলায় জেলায় বেড়েছে সুস্থতার হার। করোনা ভাইরাসকে কার্যত বাগে আনা গিয়েছে বাংলায়। পুর্ণ লকডাউন না হলেও বাংলায় জারি রয়েছে কড়া বিধিনিষেধ। বিশেষজ্ঞরা বলছেন এই কড়া বিধিনিষেধের ফলেই কার্যত নিয়ন্ত্রনে চলে এসেছে করোনা ভাইরাস। করোনার সংক্রমণ কমতে থাকায় এই বিধিনিষেধ কিছুটা শিথিল করা হয়েছে। তবে আপাতত বিধি নিষেধ জারি থাকছে ১৫ জুন পর্যন্ত।
আরও পড়ুনঃ রাজ্যে বিজেপির হারের নিজস্ব ময়নাতদন্তের রিপোর্ট দিল্লী পাঠাচ্ছেন তথাগত।
রাজ্য সরকার প্রদত্ত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় সবথেকে সংক্রামিত জেলা উত্তর ২৪ পরগণায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৬০ জন, মৃত্যু হয়েছে ৪৩ জনের। কলকাতাতে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৪০ জন, মৃত্যু হয়েছে ৩৮ জনের। পাশাপাশি হাওড়া এবং দক্ষিণ ২৪ পরগণার ক্ষেত্রে সংক্রমণের সংখ্যা যথাক্রমে ৬৭০ এবং ৬০৬। এদিন হাওড়ায় মৃত্যু হয়েছে ১০ জনের এবং দক্ষিণ ২৪ পরগণা মৃত্যু হয়েছে ৬ জনের।
করোনা মুক্তির পথে বাংলা, ২৪ ঘণ্টায় রাজ্য জুড়ে এই মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৯২৩ জন। যা নিয়ে রাজ্যে সার্বিক ভাবে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ লক্ষ ৯৪ হাজার ৭২৪ জন। রাজ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ৭০ হাজার ১৫ জন। রাজ্যজুড়ে ২৪ ঘন্টায় ১৩৫ টি মৃত্যু হয়েছে করোনায়। যা নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৮১৩। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৭ হাজার ৩৮৬ জন।
আজকের ১৭ হাজার ৩৮৬ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৩ লক্ষ ৮ হাজার ৮৯৬ জন। এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ৭৫ হাজার ১৬১ টি। এখন পর্যন্ত রাজ্যে মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৫ লক্ষ ৭১ হাজার ১৮৯ টি। ১০০ টি টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ১১.০৯ শতাংশ। রাজ্য সরকারের প্রকাশিত বুলেটিনের তথ্য অনুযায়ী ৯৩.৮৫ শতাংশ মানুষ সুস্থ হয়ে উঠেছেন রাজ্যে। দেখুন জেলাভিত্তিক সার্বিক পরিসংখ্যান।




