নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে বিজেপির হারের নিজস্ব ময়নাতদন্তের রিপোর্ট দিল্লী পাঠাচ্ছেন তথাগত। রাজ্যে বিজেপির ২০০ আসন পাওয়ার সদর্প ঘোষণা মুখ থুবড়ে পড়েছে। মাত্র ৭৭ আসনে থমকে গিয়েছে বিজেপির রথ। রাজ্যে তৃতীয়বার ক্ষমতায় ফিরেছে তৃণমূল কংগ্রেস। তারপর থেকেই দলের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগড়ে দিয়েছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায়।
আরও পড়ুনঃ দিঘার সৌন্দর্যায়নের গোড়ায় গলতি নিজে হাতে কাগজে এঁকে বোঝালেন মুখ্যমন্ত্রী।
একাধিক বিতর্কিত মন্তব্যের জেরে ডাক পড়েছে দিল্লীতেও। তবে তাতে নিজের জায়গা থেকে সরানো যায়নি বরাবর স্পষ্টবাদি তথাগতবাবুকে। আর এবার নিজের উদ্যোগে বিজেপির হারের ময়নাতদন্তের রিপোর্ট দিল্লী পাঠাচ্ছেন তিনি। একাধিক ট্যুইটে বঙ্গ-বিজেপির দায়িত্বে থাকা কৈলাস বিজয়বর্গীয়, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ শিব প্রকাশ ও কেন্দ্রীয় সম্পাদক অরবিন্দ মেননের দিকে আঙ্গুল তুলেছিলেন তিনি।
অভিযোগ করে বলেছিলেন “হেস্টিংস ও দিল্লির সেভেন স্টার হোটেলে বসে তৃণমূল থেকে আগত ‘আবর্জনা’-দের টিকিট দেওয়া হয়েছিল।” সেখানেই থামেননি তিনি, এরপর বিজেপির প্রতীকে ভোট লড়া টলিউড অভিনেত্রীদের দিকেও তিনি নিশানা করেছিলেন। একাধিক সংবাদমাধ্যমে একাধিক কারণ উত্থাপন করেছিলেন বিজেপির পরাজয়ের নেপথ্যে। একজন একনিষ্ঠ কর্মীর মতোই দলের হারের কারণ খুঁজে বেড়িয়েছেন। এদিন তিনি জানান, ওই রিপোর্ট সম্পূর্ণ তৈরি। দিল্লিতে লকডাউন হালকা হলেই সশরীরে গিয়ে শীর্ষ নেতৃত্বের হাতে ওই রিপোর্ট তুলে দেবেন তিনি। কি আছে তাতে?
রাজ্যে বিজেপির হারের নিজস্ব ময়নাতদন্তের রিপোর্ট দিল্লী পাঠাচ্ছেন তথাগত। পশ্চিমবঙ্গে ভোটের দায়িত্বে থাকা এই নেতাদের সম্বন্ধে তাঁর চিন্তাধারা কি এখনও একই আছে ? এ সড় প্রশ্নের উত্তরে তথাগত বলেন, “এঁদের অযোগ্যতার জন্যই বাংলায় পরাজয় হয়েছে। এছাড়া আমি আর কিছু বলতে চাই না।” এখন দেখার এই রিপোর্টের ভিত্তিতে কি প্রতিক্রিয়া দেয় দিল্লীতে বিজেপির হাইকম্যান্ড।



