অন্য গাছের ছাল লাগিয়েছিলাম, খসে গেছে। মুকুল কে নিশানা করে বেসুরোদের বার্তা দিলীপের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অন্য গাছের ছাল লাগিয়েছিলাম, খসে পড়ে গেছে। বেসুরোদের সম্পর্কে তীক্ষ্ণ কটাক্ষ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিধানসভা নির্বাচনে তৃণমূল বিপুল ভোটে জয়ী হওয়ার পর থেকে অনেকেই নড়ছেন বিজেপিতে। দলে থেকে কাজ করতে পারছি না বা জনগনের সেবা করতে চাই মন্তব্য করে তৃণমূল থেকে বেরিয়ে বিজেপিতে যোগ দেওয়া অনেক নেতা-নেত্রী আবার ঘুরতে শুরু করেছেন মমতার দুয়ারে।

আরও পড়ুনঃ শহরে পেট্রোল ১০০ ছাড়িয়ে, ভবিষ্যৎ দেখাতে গরুর গাড়ি চড়ে মদন-বাণ

একদা তৃণমূল কে পিসি ভাইপোর কোম্পানি বলে আক্রমণ করা মুকুল রায়ও তৃণমূল জেতার পর বুঝতে পেরেছেন বিজেপির থেকে তৃণমূল ভাল। স্বয়ং দলনেত্রীর উপস্থিতিতে সপুত্রক ফিরে এসেছেন তৃণমূলে। যারা বিজেপিতে গিয়ে ভোটে জয়ী হয়েছেন এমন কয়েকজনও নড়ছেন। আর যারা জয়ী হননি তাঁরা তো প্রায় সবাই। মুকুলের পর সব থেকে উল্লেখযোগ্য নাম রাজীব বন্দ্যোপাধ্যায়।

কদিন আগেই মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতাদের এসএমএস, হোয়াটসঅ্যাপ চ্যাট বা কল রেকর্ডিং ফাঁস করে দেওয়ার হুমকি দেওয়া রাজীব এখন ঘুরছেন সেই তৃণমূল নেতাদের দুয়ারে দুয়ারে। কখনও কুণাল, কখনও পার্থ! মুকুলের বাড়ি থেকে ফিরে শুভেন্দুকেই আক্রমণ করে বসেছেন তিনি।

অন্য গাছের ছাল লাগিয়েছিলাম, খসে পড়ে গেছে। বেসুরোদের সম্পর্কে মন্তব্য দিলীপের।

রাজীব ছাড়াও লাইনে আছেন সব্যসাচী দত্ত বা সৌমিত্র খাঁর মত নেতারাও। সৌমিত্র-র স্ত্রী সুজাতা ভোটের আগেই চলে এসেছিলেন তৃণমূলে। এখন সৌমিত্র যে নড়ছেন তা ভালভাবেই বুঝিয়েছেন তিনি। তবে নড়লেও রাজীব বা সৌমিত্র এখনও খসে পড়েন নি বিজেপি থেকে। এই রকম একাধিক তৃণমূল থেকে আগত নেতা নেত্রীদের চালচলন নিয়েই এদিন তীব্র কটাক্ষ করেন দিলীপ।  বলেন, নতুনরা দলকে এখনও বুঝে উঠতে পারেননি, তাদের সমস্যা হচ্ছে। পুরনোদের কোনও সমস্যা নেই। অন্য গাছের ছাল লাগিয়েছিলাম, খসে পড়ে গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত