দিলীপ আছেন দিলীপেই, শীর্ষ নেতৃত্ব ক্ষুব্ধ হবার পরেও তাঁর বক্তব্যে অনড় প্রাক্তন বিজেপি সভাপতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিবিআইয়ের উদ্দেশ্যে করা তাঁর মন্তব্যের কারণে বেজায় অস্বস্তিতে দল। শুধুমাত্র দল নয়, এহেন মন্তব্য করে সরকারকেও অস্বস্তিতে ফেলেছেন দিলীপ ঘোষ। তাই সর্বভারতীয় সহ-সভাপতির ওপর বেজায় ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব। কিন্তু দিলীপ আছেন দিলীপেই। তাঁর বিরুদ্ধে দল কি ব্যবস্থা নিল সে দিকে মন না দিয়ে তাঁর নিজের বক্তব্যে তিনি অনড়।

আরও পড়ুনঃ করোনায় আক্রান্ত রাহুল দ্রাবিড়, এশিয়া কাপে বড় ধাক্কা ভারতের

মঙ্গলবার প্রাতর্ভ্রমণে বেরিয়ে তাঁর মন্তব্য, ‘‘বিচার না পেলে বলতে পারব না? কার সিবিআই দেখার দরকার নেই। পাবলিকের টাকায় চলছে আমাদের দেশের একটা সংস্থা। তাদের উপর আমার ভরসা আছে। যখন ভরসা থাকে না তখনই প্রশ্ন তুলি।’’প্রসঙ্গত, রবিবার সিবিআইকে পরোক্ষে রাজ্য সরকারের ‘পোষ মানা কুকুর’ বলে ইঙ্গিত করেছিলেন দিলীপ।

দিলীপ আছেন দিলীপেই, শীর্ষ নেতৃত্ব ক্ষুব্ধ হবার পরেও তাঁর বক্তব্যে অনড় প্রাক্তন বিজেপি সভাপতি

পাশাপাশি প্রশংসা করেছিলেন কেন্দ্রীয় আর্থিক নিয়ামক সংস্থা ইডি-র। বিজেপি নেতা প্রকাশ্যেই জানিয়েছিলেন, সিবিআই কোটি কোটি টাকায় বিক্রি হয়ে যায়। রাজ্যের সঙ্গে ‘সেটিং’ রয়েছে। কিন্তু ইডির উপর তাঁর ভরসা আছে। এই মন্তব্যের পরেই দিলীপের মন্তব্যে বেজায় চটেছে দলের শীর্ষ নেতৃত্ব।

2 1

স্বয়ং কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই মন্তব্য়ের পর রিপোর্ট তলব করেছিলেন। এর পর দিলীপ বাবুর কাছে সাংবাদিকরা জানতে চান রিপোর্ট পাঠানোর বিষয়ে, তখন তার পতিক্রিয়া দিতে গিয়ে BJP-র প্রাক্তন রাজ্য সভাপতি বলেন,

দিলীপ আছেন দিলীপেই, শীর্ষ নেতৃত্ব ক্ষুব্ধ হবার পরেও তাঁর বক্তব্যে অনড় প্রাক্তন বিজেপি সভাপতি

দিলীপ আছেন দিলীপেই, শীর্ষ নেতৃত্ব ক্ষুব্ধ হবার পরেও তাঁর বক্তব্যে অনড় প্রাক্তন বিজেপি সভাপতি

‘‘ভোট পরবর্তী হিংসায় ৬০ জন মারা গিয়েছেন। কাউকে বিচার দিতে পেরেছি? কত জন বিজেপি কর্মীর পরিবারকে সুবিচার দিতে পেরেছি? এই প্রশ্ন তুললে যদি কারও খারাপ লাগে, লাগতেই পারে। কিন্তু আমরা কাউকে খুশি করার জন্য রাজনীতি করছি না। আমরা বাংলার সাধারণ মানুষের অধিকারের জন্য রাজনীতি করছি। কোর্টে গিয়েছিলাম। সিবিআই চেয়েছিলাম। সিবিআই যদি না করে সেই কাজ, তবে আমরা বলব না?’’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত