জরুরি তলবে আজই দিল্লি যাচ্ছেন দিলীপ-মুকুল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: জরুরি তলবে আজই দিল্লি যাচ্ছেন দিলীপ-মুকুল। দিল্লি থেকে জরুরি তলব। শুক্রবারই দিল্লি যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ । বৈঠকের উদ্দেশ্যেই ডেকে পাঠানো হয়েছে তাঁকে। সেখানে থাকবেন মুকুল রায়ও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর আসন্ন রাজ্য সফর এবং সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে বৈঠকে আলোচনা হবে বলে খবর।

আরও পড়ুন: বাগবাজারের পর ফের অগ্নিকান্ডের ঘটনা এবার নিউটাউনের ঝুপড়িতে।

একুশে বাংলা দখলে মরিয়া গেরুয়া শিবির। সেই লক্ষ্যে প্রতি মাসে পালা করে বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। রোড শো থেকে জনসভা, দলের অন্দরে দফায় দফায় বৈঠক, কিছুই বাকি থাকছে না। তেমনই আবার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দিল্লিতে ডেকে পাঠানো হচ্ছে রাজ্যের নেতাদের। এদিনও তেমনই জরুরি তলব করা হয়েছে রাজ্যের দুই শীর্ষ নেতাকে।

জরুরি তলবে আজই দিল্লি যাচ্ছেন দিলীপ-মুকুল। বিজেপি সূত্রে খবর, দিল্লির বৈঠকে উপস্থিত থাকবেন বাংলার দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, বিজেপির সর্বভারতীয় যুগ্ম সাধারণ সম্পাদক শিবপ্রকাশ, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক (সংগঠন) বিএল সন্তোষ-ও। তবে বৈঠকে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা থাকবেন কি না তা এখনও স্পষ্ট নয়। সাংগঠনিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেই রাজ্যের দুই শীর্ষ নেতাকে তড়িঘড়ি ডেকে পাঠানো হল বলে সূত্রের খবর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন