বাগবাজারের পর ফের অগ্নিকান্ডের ঘটনা এবার নিউটাউনের ঝুপড়িতে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বাগবাজারের পর ফের অগ্নিকান্ডের ঘটনা এবার নিউটাউনের ঝুপড়িতে। বাগবাজারের পর এ বার অগ্নিকান্ডের ঘটনা ঘটল নিউটাউনের ঝুপড়িতে । বিকট আওয়াজ শুনে ঘর থেকে বেড়িয়ে যান বহু মানুষ। অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কে বেরিয়ে আসেন স্হানীয় বাসিন্দারাও।

আরও পড়ুনঃ ভাঙল রীতি, চোটের কারনে ২৪ ঘণ্টা আগে দল ঘোষণা করতে পারলো না ভারত।

গোটা ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়ে পরে উত্তেজনা। খবর পেতেই ঘটনাস্হলে হাজির হয় দমকলবাহিনী। কিন্তু ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলের গাড়ি পৌঁছতে সমস্যা হচ্ছে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে একের পর এক ইঞ্জিন পৌঁছতে শুরু করেছে। দমকল সূ্ত্রে খবর, নিউটাউনের সুলুংগিরি এলাকার অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে।

এলাকাটি ঘিঞ্জি হওয়ায় দূর থেকে পাইপের মাধ্যমে জল দেওয়া হচ্ছে। আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছেন স্থানীয়া বাসিন্দারাও। দমকলবাহিনীর আধিকারীদের কথায়, হাওয়ার কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়েছে। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আতঙ্কে ভুগছেন এলাকাবাসী। গতকাল ঠিক একই ঘটনা ঘটে বাগবাজারে হাজার বস্তিতে। সেখানে একের পর এক সিলিন্ডার ফেটে বিস্ফোরণ ঘটে। বাস্তুহারা হন সেখানকার বাসিন্দারাও।

বাগবাজারের পর ফের অগ্নিকান্ডের ঘটনা এবার নিউটাউনের ঝুপড়িতে। নিউটাউনের ওই বস্তিতে কী ভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। দমদলের ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। এলাকায় রয়েছে পুলিশকর্মীরাও পৌঁছেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর