ভাঙল রীতি, চোটের কারনে ২৪ ঘণ্টা আগে দল ঘোষণা করতে পারলো না ভারত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভাঙল রীতি, চোটের কারনে ২৪ ঘণ্টা আগে দল ঘোষণা করতে পারলো না ভারত। কাল থেকে শুরু ভারত অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের শেষ টেস্ট। ব্রিসবেনে অনুষ্ঠিত হওয়া এই টেস্ট সিরিজ নির্ণায়ক ও হতে চলেছে। এতদিন খেলা শুরুর ২৪ ঘণ্টা আগে প্রথম একাদশ ঘোষণা করে দেওয়ার রীতি চলে আসছে। তবে প্রথমবার সেই রীতি ভাঙতে বাধ্য হল ভারতীয় দল।

আরও পড়ুনঃহেভিওয়েট নতুন সঙ্গীর সাথে বাংলার জুলিয়েট, ঠিকানা বাইপাসের হোটেল!

চোটে জর্জরিত টিম ইন্ডিয়া ঘোষণা করতে পারলো না তাদের প্রথম একাদশ। শামি কোহলী ইশান্ত আগেই দলের বাইরে। চোটের জন্য নেই হনুমা জাদেজা। কোমর ব্যাথায় কাবু অশ্বিন খুব সম্ভবত ইঞ্জেকশন নিয়ে খেলবেন। দলের প্রধান পেস বোলার বুমরাকে খেলানোর কাল সকালে একটা মরিয়া চেষ্টা করা হতে পারে। বোলারের অভাবে অর্ধ সুস্থ বুমরাকে নামানো হতে পারে।

ভারতীয় দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর বলেন, ‘দলের ডাক্তাররা এখনও বুমরাকে সুস্থ করার চেষ্টা করে চলেছেন। আগামীকাল সকাল পর্যন্ত দেখা হবে। যদি ও খেলার জন্য সুস্থ হয়ে ওঠে, তাহলে খেলবে। না হলে ওকে ছাড়াই নামতে বাধ্য হবে ভারত।’ তাই বুমরা না থাকলে অনভিজ্ঞ পেস অ্যাটাক নিয়ে গাবায় নামতে হবে ভারতকে। যাকে অস্ট্রেলিয়ার দুর্গ মনে করা হয়।

ভাঙল রীতি, চোটের কারনে ২৪ ঘণ্টা আগে দল ঘোষণা করতে পারলো না ভারত। প্রথম একাদশ হতে পারে এরকমঃ রোহিত শর্মা, শুভমান গিল, অজিঙ্ক রাহানে, চেতেশ্বর পূজারা, রিশভ পান্থ, ঋদ্ধিমান সাহা, কুলদিপ জাদব/ ওয়াশিংটন সুন্দর, রবিচন্দ্রন অশ্বিন, নভদিপ সাইনি, মহম্মদ সিরাজ, শার্দূল ঠাকুর/ টি নটরাজন। ডাক্তারের পরামর্শে ঘুমের ওষুধ নেওয়া টিম ইন্ডিয়া ভাঙ্গা টিম নিয়ে গাবা জয় করে ট্রফি নিজের দখলে রাখবে বলেই আশা রাখছে ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। কাল ভারতীয় সময় ভোর ৫ টায় শুরু হবে সেই যুদ্ধ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর