চিনের উপর আবারো ডিজিটাল স্ট্রাইক, এবার নিষিদ্ধ Mi Browser সহ ১৫ টি অ্যাপ।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চিনের উপর আবারো ডিজিটাল স্ট্রাইক ভারতের। কিছুদিন আগে টিকটক সহ ৪৭ টি চিনা অ্যাপ নিষিদ্ধ হয় ভারতে। জানিয়ে তোলপাড় শুরু হয় চিনের রাজনীতিতে। লাদাখে চিন ও ভারতীও সেনার সঙ্গে সংঘর্ষে ২০ জন ভারতীয় সেনা শহীদ হবার পর এই সিদ্ধান্ত নেয় দেশের সরকার।

আরও পড়ুনঃ করোনার দুর্বার গতি রাজ্যে, সাথে মৃত্যুমিছিলে সামিল ২ হাজার ৫ জন!

সেই ঘটনার পর আবার নতুন করে আরও ১৫ টি চিনা অ্যাপ নিষিদ্ধ করলো সরকার। গত বৃহস্পতি বার সরকারের তরফে এক বিবৃতি দিয়ে জানানো হয়  Mi Browser, MeiPai, AirBrush, BoXxCAM, Baidu Search, Search Lite সহ ১৫ টি অ্যাপ নিষিদ্ধ করা হল। বিশেষ করে যে অ্যাপ নিয়ে বেশি সন্দেহ তাহল Mi Browser।

এই ব্রাউজারটি Xiaomi, Redmi এবং Poco স্মার্টফোনে ইনবিল্ট থাকে। এই অ্যাপ গুলি নিষিদ্ধ করার পেছনে সরকারের যুক্তি, দেশের সার্বভৌমত্ব এবং সুরক্ষাকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে এই সকল অ্যাপগুলি। ভারতীয়দের ব্যক্তিগত তথ্য, সার্চ হিস্ট্রি ইত্যাদির ওপর নজর রাখা এবং তথ্য চুরি করা ইত্যাদি অভিযোগ এর আগেও একাধিকবার উঠেছে চিনা সংস্থাগুলির বিরুদ্ধে।

এই অ্যাপ নিষিদ্ধ হবার ফলে এই সব চিনা মোবাইল কোম্পানির ফোন বিক্রিতে যে যথেষ্ট প্রভাব ফেলবে তা মনে করছেন বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর