নজরবন্দি ব্যুরোঃ করোনার দুর্বার গতি রাজ্যে, দেশের সাথে তাল মিলিয়ে রাজ্য জুড়ে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত কয়েকদিন ধরে প্রতিদিন গড়ে ২৫০০-২৭৫০ জন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন রাজ্য জুড়ে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া বা হুগলীর সাথে পাল্লা দিচ্ছে মালদা, দার্জিলিং বা দক্ষিন দিনাজপুরের মত জেলা গুলিও। সবথেকে খারাপ অবস্থা কলকাতা এবং দুই ২৪ পরগণার। পিছিয়ে নেই হাওড়া জেলাও।
আরও পড়ুনঃ কোয়ারেন্টাইন সেন্টারের ছাদ থেকে ঝাঁপ, মৃত্যু করোনা পজিটিভ ব্যাক্তির।


সংক্রমণ বাড়ার পাশাপাশি মৃত্যু সংখ্যাও বাড়ছে সমান তালে এবং উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সেই সংখ্যা। গত কয়েকদিন ধরে গড়ে ৫০-৫৫ জন মানুষ মারা যাচ্ছেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। অন্যদিকে সুস্থতার হারও বেড়েছে রাজ্যে। প্রতিদিন সুস্থ হয়ে উঠছেন হাজার হাজার মানুষ। কিন্তু সংক্রমণের গতি অব্যাহত থাকায় বেড়েই চলেছে চিকিৎসাধীন আক্রান্তের সংখ্যা। সাথে পাল্লা দিচ্ছে ব্যাপক মৃত্য সংখ্যা, কার্যত মৃত্যু মিছিল চলছে রাজ্যজুড়ে।
করোনার দুর্বার গতি রাজ্যে, আজকের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে সংক্রামিত হয়েছে ২ হাজার ৯১২ জন। আজকের ২ হাজার ৯৪৯ জন কে নিয়ে রাজ্যের মোট আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২ হাজার ৬১৫। এই বিপুল আক্রান্তের মধ্যে এখন চিকিৎসাধীন রয়েছেন ২৫ হাজার ৪৮৬ জন। যা গতকালে থেকে ৮৩৪ জন বেড়েছে। এখন পর্যন্ত রাজ্যে মৃত্যু হয়েছে ২ হাজার ৫ জনের। মৃত ২ হাজার ৫ জনের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গিয়েছেন ৫১ জন। উল্লেখ্য গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ২ হাজার ৬৪ জন। আজকের ২ হাজার ৬৪ জন কে নিয়ে এখন পর্যন্ত রাজ্যে সুস্থ হয়ে উঠেছেন ৬৫ হাজার ১২৪ জন।
এদিনের বুলেটিনে রাজ্য সরকার জানিয়েছে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসের টেস্ট হয়েছে মোট ২৫ হাজার ১৪৮ টি। যা নিয়ে রাজ্যের মোট টেস্টের সংখ্যা দাঁড়িয়েছে ১০ লক্ষ ৭৯ হাজার ৬৫৭ টি। রাজ্যে প্রতি ১০ লক্ষ মানুষ পিছু টেস্ট হয়েছে ১১ হাজার ৯৯৬ জনের। প্রতি ১০০ টি স্যাম্পেল টেস্ট পিছু রাজ্যে আক্রান্তের সংখ্যা ৮.৫৮ শতাংশ। রাজ্যে করোনা আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৭০.৩২% মানুষ। রাজ্যের করোনা আতঙ্কের মধ্যে স্বস্তির জায়গা এই সুস্থতার হার। দেখুন সার্বিক পরিসংখ্যান










