নজরবন্দি ব্যুরো: জল্পনা উস্কে ৮টি হাসপাতালের প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেন দিব্যেন্দু। তাই বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে নিয়ে আরও জোরালো হচ্ছে জল্পনা। রাজনৈতিক মহলের ভাবনা, দাদা শুভেন্দুকেই কি অনুসরণ করে পদ্মে নাম লেখাতে চলেছেন দিব্যেন্দু! মঙ্গলবার তার ইস্তফার পর জল্পনা আরও তুঙ্গে উঠেছে।
আরও পড়ুন: অভিষেককে প্রকাশ্যে হেনস্থা করা ব্যক্তি কি শুভেন্দুরই লোক? ভাবাচ্ছে কনিষ্ক-র ভিডিও


মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার ৮টি হাসপাতালের প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিয়েছেন দিব্যেন্দু। হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারপার্সন পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। একই সঙ্গে স্বাস্থ্য দফতরের মনোনীত সরকারি প্রতিনিধির পদও ছেড়েছেন। তবে এখনও পর্যন্ত হলদিয়া উন্নয়ন পর্ষদের সদস্য রয়েছেন দিব্যেন্দু।
জল্পনা উস্কে ৮টি হাসপাতালের প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেন দিব্যেন্দু। শুভেন্দু তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কিছু দিনের মধ্যেই দলীয় পদ থেকে অপসারিত করা হয় শিশির অধিকারীকে। জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। তবে তিনি কাঁথির সাংসদ। কিন্তু তার পাল্টা পরে তাঁর পুত্র সৌম্যেন্দুর উপর। কাথিঁ পুরসভার প্রশাসক পদ থেকে সরিয়ে দেওয়া হয় সৌম্যেন্দুকে। এর কিছু দিনের মধ্যেই অবশ্য শুভেন্দুর হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি। অধিকারী পরিবারের তিন পুত্রের মধ্যে একজনই এখনও তৃণমূলের সঙ্গে যোগ রেখেছিল। কিন্তু প্রশাসনিক পদ থেকে ইস্তফা দেওয়ার পর এখন তিনিও কী গেরুয়া শিবিরে যোগ দেবেন সেই নিয়ে প্রশ্ন উঠেছে।







