এবার বেসুরো দিব্যেন্দু অধিকারী, তৃণমূলকে ‘অবৈধ’ তকমা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ এবার বেসুরো দিব্যেন্দু অধিকারী, শুভেন্দু অধিকারী ছোট ভাই সৌমেন্দু অধিকারী কাঁথি পুরসভার পুরপ্রশাসকের পদ থেকে অপসারণের পর অধিকারী গড়েই চাপা ক্ষোভ তৈরি হয়েছে বলে জানা গিয়েছে।তা এবার সবার সামনে আনলেন তৃণমূল সাংসদ তথা অধিকারী পরিবারের সদস্য দিব্যেন্দু অধিকারী। এবার তিনি কাঁথি পুরসভায় নতুন প্রশাসক নিয়োগ কেন অবৈধ, তা নিয়ে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের প্রতি তোপ দেগেছেন।

আরও পড়ুনঃ বছরের প্রথম দিনে সুখবর, কমলো দেশের করোনা সংক্রমণ।

এবার প্রশ্ন উঠতে শুরু করেছে ;তাহলে দাদার পথে হেঁটে তিনিও কি গেরুয়া শিবিরে পা ফেলবেন?। কাঁথি পুরসভার বোর্ড লতি সপ্তাহের শুরুতে আচমকাই ভেঙে দেওয়া হয়। অপসারিত হন পুরপ্রশাসক সৌমেন্দু অধিকারী-সহ অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা।

রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের তরফে চিঠি পাঠিয়ে নির্দেশ দেওয়া হয়।এই নির্দেশিকাকে ঘিরেই জটিলতা শুরু। অপসারণ নির্দেশিকার আইনি বৈধতাকে চ্যালেঞ্জ করে সৌমেন্দু অধিকারী কলকাতা হাই কোর্টে মামলা দায়ের করেছে। আগামী ৪ তারিখ সেই মামলার শুনানি। সৌমেন্দুর বদলে কাঁথি পুরসভার প্রশাসক পদে বসানো হয় তৃণমূল বিধায়ক অখিল গিরির ঘনিষ্ঠ সিদ্ধার্থ মাইতিকে।

এবার বেসুরো দিব্যেন্দু অধিকারী, সূত্রের পাওয়া খবর অনুযায়ী, দিব্যেন্দু অধিকারী এই মুহূর্তে অন্যত্র অফিসঘর ভাড়া নিয়ে সেখানে নিজের দপ্তরের কাজকর্ম চালাচ্ছেন।শুক্রবার সকালে তিনি জানিয়েছেন, ”যাঁকে নতুন পুরপ্রশাসক হিসেবে নিয়োগ করা হচ্ছে, সেই সিদ্ধার্থ মাইতি কাউন্সিলরই নন। কীভাবে তাঁকে এই পদে বসানো হচ্ছে? সৌমেন্দুকে নিয়ে কোনও সমস্যা হলে, আমাকেও প্রশাসকের দায়িত্ব দেওয়া যেত, আমি তো কাউন্সিলর।” এতেই দিব্যেন্দু অধিকারীর ক্ষোভ স্পষ্ট তা বোঝা যাচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন