By-Election: ধূপগুড়ি উপনির্বাচনের আগে তৃণমূল নেতার দোকান ভাঙচুর ও পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি, ধূপগুড়ি: সারা রাজ্যের নজর এই মুহূর্তে ধূপগুড়িতে। কেননা আগামী ৫ই সেপ্টেম্বর ধূপগুড়ি বিধানসভার উপনির্বাচন। এই মুহূর্তে জোরদারভাবে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার। আর এবার রাতের অন্ধকারে তৃণমূল নেতার দোকান ভাঙচুর ও তৃণমূলের পতাকা ছিড়ে ফেলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।

আরও পড়ুন: পেটের দায়ে কাজে বেরিয়ে অকালমৃত্যু, মালদায় এখন শুধুই নিঃস্ব পরিবারের হাহাকার ধ্বনি

জানা যায় ধূপগুড়ি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বামনী ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দা সৌমেন দেবনাথ। তিনি ধূপগুড়ি পৌরসভার ২ নং ওয়ার্ডের তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি। রাস্তার পাশেই সৌমেনের দোকান রয়েছে। সেই দোকানেই লাগানো ছিল তৃণমূলের দলীয় পতাকা। এদিন সকালে ঘুম থেকে উঠে দোকান খুলতে গিয়ে সৌমেন দেখতে পান তৃণমূলের পতাকা যেমন ছেঁড়া অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে একইভাবে তার দোকানও ভাঙচুর করা হয়েছে।

ধূপগুড়ি উপনির্বাচনের আগে তৃণমূল নেতার দোকান ভাঙচুর ও পতাকা ছিড়ে ফেলার অভিযোগ
ধূপগুড়ি উপনির্বাচনের আগে তৃণমূল নেতার দোকান ভাঙচুর ও পতাকা ছিড়ে ফেলার অভিযোগ

খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আসেন ধূপগুড়ি শহর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইভান দাস। তৃণমূলের দাবি রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা দোকান ভাঙচুর করেছে এবং তৃণমূলের পতাকা ছিড়ে দিয়েছে। উপ নির্বাচনের পূর্বে বিজেপি সন্ত্রাস তৈরি করার চেষ্টা করছে বলেও দাবি তৃণমূল কংগ্রেসের।

ধূপগুড়ি উপনির্বাচনের আগে তৃণমূল নেতার দোকান ভাঙচুর ও পতাকা ছিড়ে ফেলার অভিযোগ

20 16

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপির ধূপগুড়ি শহর মন্ডলের সভাপতি শিবু চক্রবর্তী বলেন,” আমরা সব দলের পতাকাকে সম্মান করি। উপনির্বাচনের পূর্বে হাওয়া গরম করার চেষ্টা করছে তৃণমূল। গোষ্ঠী কোন্দলের কারণেই তাদের এই অবস্থা হয়েছে।

21 15

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর