CSKvsKKR: ইডেনে উড়বে কি ধোনির হেলিকপ্টার? বাধা হতে পারে আকাশ, জানালো হাওয়া অফিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার কি হবে? সেদিন ইডেনে মুখোমুখি কেকেআর বনাম চেন্নাই সুপার কিংস। আকর্ষণের কেন্দ্রে অবশ্যই মহেন্দ্র সিংহ ধোনি। কিংবদন্তিকে দেখার জন্য বাংলার ক্রিকেটপ্রেমীরা অধীর আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। ধোনির প্রিয় শট ‘হেলিকপ্টার’।

আরও পড়ুন: হারের হ্যাট্রিক করে পিছিয়ে গেল KKR, প্লে অফের কোন ম্যাচ পেলনা ইডেন

ব্যাক ফুটে গিয়ে কব্জির মোচড়ে, শুধু বটম হ্যান্ডের জোরে আর ব্যাট স্পিড ও হ্যান্ড আই কো অর্ডিনেশনের মিশেলে অফস্টাম্পের বাইরের বলকেও টেনে মিড উইকেট, ডিপ স্কোয়্যার লেগ বা লং অন বাউন্ডারিতে উড়িয়ে দেওয়া। রবিবার কি হেলিকপ্টার উড়বে ইডেনের আকাশে? কিন্তু হেলিকপ্টার উড়তে গেলে কোলকাতার আকাশ পরিষ্কার থাকতে হবে।

7 15

আর সেই পরিষ্কার আকাশ থাকা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে আলিপুর হাওয়া অফিস। কারণ যে ভাবে ঘূর্ণাবর্ত চোখ রাঙাচ্ছে তাতে কিন্তু ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরপ্রদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে।

9 13

তার ফলেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে রাজ্যে। শনিবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। সঙ্গে চলবে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া।

ইডেনে উড়বে কি ধোনির হেলিকপ্টার? বাধা হতে পারে আকাশ, জানালো হাওয়া অফিস

8 14

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে ঝড়বৃষ্টির বেগ আরও বাড়তে পারে। বৃষ্টির কারণে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কেকেআরের ম্যাচ ১ ঘণ্টা দেরিতে শুরু হয়েছে। রবিবার আবহাওয়ার পূর্বাভাস চিন্তা বাড়াচ্ছে দু’দলের সমর্থকদের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর