IPL23: হারের হ্যাট্রিক করে পিছিয়ে গেল KKR, প্লে অফের কোন ম্যাচ পেলনা ইডেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পর পর তিন ম্যাচে হেরেছে কলকাতা নাইট রাইডার্স। তার ফলে পয়েন্ট তালিকায় অনেকটা নীচে নেমে গিয়েছে তারা। পিছনে থাকা কয়েকটি দল কেকেআরকে টপকে পয়েন্ট তালিকায় উপরে উঠে এসেছে। এ বারের আইপিএলে এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র ২ ম্যাচ জিতেছে কেকেআর।

আরও পড়ুনঃ ২-৩ বছর পাঞ্জাব কিংসের হয়ে খেলতে চেয়েছিলাম, বিস্ফোরক হরভজন

4 14

৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় ৮ নম্বরে তারা। তবে নেট রানরেট (+০.২১৪) এখনও খুব খারাপ নেই তাদের। ফলে পরের ম্যাচে পয়েন্ট পেলে তালিকায় কিছুটা ওঠার সুযোগ রয়েছে নাইটদের। অপর দিকে আইপিএল প্লে অফ এবং ফাইনালের দিনক্ষণ ও ভেন্যু ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

6 15

আর সেখানে দেখা গেল কোলকাতার ভাগ্যে কোন ম্যাচ পড়ল না। সূচি অনুযায়ী চেন্নাই এবং আহমেদাবাদ- এই দুই শহরে হবে কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং ফাইনাল ম্যাচ। প্রথম তিনটি প্লে অফ অর্থাৎ প্রথম কোয়ালিফায়ার, এলিমিনেটর এবং দ্বিতীয় কোয়ালিফায়ার হবে যথাক্রমে ২৩, ২৪ ও ২৬ মে।

হারের হ্যাট্রিক করে পিছিয়ে গেল KKR, প্লে অফের কোন ম্যাচ পেলনা ইডেন

5 16

ফোয়ালিফায়ার ১ এবং এলিমিনেটরের আসর বসবে ধোনির আইপিএল হোম গ্রাউন্ড চেন্নাইয়ে। এলিমিনেটরও হবে চিপকেই। আর কোয়ালিফায়ার ২ এবং ২৮ মে ফাইনাল আয়োজিত হবে আহমেদাবাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। অর্থাৎ প্লে অফ কিংবা ফাইনাল ম্যাচ থেকে এবারও বঞ্চিত ইডেন ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত