এবার কি IPL খেলবেন ধোনি? নিজেই জানালেন ক্যাপ্টেন কুল

MS Dhoni: গতবার সিএসকে-র অধিনায়ক হয়েছিলেন ঋতুরাজ, সেই সময় গুঞ্জন শুরু হয়েছিল এবার অবসর নেবেন মাহি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জাতীয় দল থেকে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর হল। এখন তিনি শুধু আইপিএল খেলেন। তিনি মহেন্দ্র সিং ধোনি। যখন তিনি এই টুর্নামেন্ট খেলেন তখন তাঁর পারফরমেন্স দেখে বোঝার উপায় থাকে না যে তিনি একজন জাতীয় দলের অবসরপ্রাপ্ত ক্রিকেটার। কিন্তু গত দু-তিন বছর ধরে আইপিএল এর সময় একটা প্রশ্ন বারবার ওঠে। আর সেই প্রশ্নটি হল এই বছরই ধোনির শেষ আইপিএল।

এই গুঞ্জন ২০২২ সাল থেকে প্রতিবছর আইপিএলের সময় তৈরি হয়। আর প্রতিবছর সব্বাইকে ভুল প্রমাণিত করে তিনি আইপিএল খেলে চলেন। গত বছর আইপিএল এর পরে এই গুঞ্জন আরো জোরদার হয়েছিল যে ঋতুরাজ গায়কওয়ার্ড কে চেন্নাই দলের অধিনায়ক করে দিয়েই ২০২৫ এর আইপিএল খেলবেন না ধোনি।

আর এ বছরের আইপিএল শুরুর অনেক আগেই এই গুঞ্জন ফের মাথাচাড়া দিয়েছে। আর এই প্রশ্ন সরাসরি করা হয়েছে ভারতের প্রাক্তন বিশ্বকাপ জয়ী অধিনায়ক কে। আর তার সরাসরি উত্তর দিয়েছেন তিনি। ঠিক কি উত্তর দিয়েছেন ধোনি? তিনি বলেন, ‘আইপিএল ২০২৫-এর এখনও অনেকটা সময় বাকি’। মহেন্দ্র সিং ধোনি তাই ধীরে চলো নীতিতেই রয়েছেন। গত মাসেই ৪৩-এ পা দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক।

হায়দরাবাদে একটি অনুষ্ঠানে ধোনি বলেন, ‘এখনও অনেক সময় বাকি। প্লেয়ার রিটেনশন নিয়ে কী নিয়ম হয়, সেদিকেও নজর রাখতে হবে। এই মুহূর্তে বল আমাদের কোর্টে নেই। আগামী আইপিএলের নিয়মগুলো নিশ্চিত হয়ে যাক, এরপর সিদ্ধান্ত নেব। তবে টিমের ভালো হবে এমন সিদ্ধান্তই নিতে চাই।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত