অবশেষে গতকাল নাইটদের বিজয় রথ থামিয়েছে হলুদ আর্মি। বেগুনি এবং হলুদ জার্সির দুই মাথা মহেন্দ্র সিং ধোনি এবং গৌতম গম্ভীর। তাদের সময় তারা ভারতকে দুবার বিশ্বকাপ এনে দিয়েছেন। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর ২০১১ সালে ৫০ ওভারের বিশ্বকাপ। এদের মধ্যে একজন এখনো উইকেটের পেছনে দাঁড়ান মাঠের মধ্যে।
আরও পড়ুন: ফের শিরোনামে সন্দেশখালি, ইডির পর এবার আক্রান্ত পুলিশ



অন্যজন থাকেন ডাগআউটে। ফ্রাঞ্চাইজি ক্রিকেটের সৌজন্যে এখন তারা প্রতিপক্ষ। আইপিএলেও রয়েছে দুজনেরই জয়ের অভিজ্ঞতা। একজনের দুটি অন্যজনের পাঁচটি। সোমবার এই দুই দল মাঠে নামার আগে মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে গৌতম গম্ভীর জানিয়ে দিলেন তিনি ভারতের সফল তম অধিনায়ক। সাংবাদিকদের সামনে তিনি বলেন,



“ভারতের সর্বকালের সফলতম অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি। কেউ এমএস এর উচ্চতা ছুঁতে পারবে বলে আমি অন্তত মনে করি না। তিনবার আইসিসি ট্রফি জেতা সত্যিই অকল্পনীয় “। একসময়ের তার সতীর্থ ধোনি সম্পর্কে গম্ভীর আরো জানান,
ভারতের সর্বকালের সফলতম অধিনায়কের নাম মহেন্দ্র সিং ধোনি, সাফ জানালেন গম্ভীর

“যদি শেষ ওভারে জয়ের জন্য কুড়ি রান দরকার হয় এবং ধোনি ক্রিজে থাকে সেই অবস্থা থেকে ও ম্যাচ বার করে দিতে পারে অনায়াসেই। ও যতটা আগ্রাসী মনে হয় কত তা ঠিক নয়। কিন্তু শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা ধোনির সেরা অস্ত্র “। আর গত কালকের ম্যাচে সেই অস্থির কাছেই অপরাজেয় কেকেআর কে হারতে হয়েছে খুব খারাপ ভাবে।







