MS Dhoni: ধোনি এখুনি অবসর নিচ্ছেন না, বড় আপডেট দিলেন রায়না

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এই বছরে কি মহেন্দ্র সিং ধোনির শেষ আইপিএল? জল্পনা চলছেই। ১৬ তম আইপিএলে এটাই সবচেয়ে আলোচিত বিষয়। চেন্নাই যেখানেই খেলতে যাচ্ছে ধোনিকে দেখার জন্য মরিয়া হয়ে উঠছেন দর্শকরা। ভারতবর্ষের সব মাঠেই চেন্নাই নিজের ঘরের মাঠের মতো অনুভব করতে পারছে।

আরও পড়ুন: দ্রাবিড়ের ইগোর কাছে হার মানলেন পাপালি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দলে ঈশান

প্রাক্তন ভারত অধিনায়ক নিজেই একবার জল্পনা উসকে দিয়েছিলেন। তারপর অবশ্য নিজের অবসর নিয়ে ধ্বনি সুলভ আচরণে আইপিএল থেকে নিজের অবসরের বিষয় প্রশ্ন ঝুলিয়ে রেখেছেন তিনি। এবার সেই খবরের বড় আপডেট দিলেন সুরেশ রাইনা। সুরেশ রায়না বলেছেন, ”ট্রফি জিতে আরও একবছর আমি খেলব।”

5 7
ধোনি এখুনি অবসর নিচ্ছেন না, বড় আপডেট দিলেন রায়না

অর্থাৎ সুরেশ রায়না যা বলছেন, তাতে ধোনি যে এবছর চ্যাম্পিয়ন হন, তাহলে পরের বছরও তাঁকে আইপিএলে দেখা যাবে। নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার ড্যানি মরিসন এখন ধারাভাষ্যকার।

4 5

তিনি ধোনিকে প্রশ্ন করেছিলেন এই বছরই তো তাঁর শেষ বছর। উত্তরে ধোনি হাসতে হাসতে বলেছিলেন, ”আমার অবসর নিয়ে তুমিই সিদ্ধান্ত নিয়ে ফেলেছো দেখছি।” উল্লেখ্য, বর্তমানে চেন্নাই সুপার কিংস ১১ টি ম্যাচ খেলে ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে।

ধোনি এখুনি অবসর নিচ্ছেন না, বড় আপডেট দিলেন রাইনা

6 6

প্লেঅফের অনেকটা কাছেই রয়েছে তারা। আইপিএলের সবচেয়ে ধারাবাহিক টিম চেন্নাই। ৪ বার খেতাব জিতেছে তারা। দু’বছর নির্বাসন বাদ দিয়ে প্রায় সব মরশুমেই প্রথম চারে পৌঁছে গিয়েছে ধোনির নেতৃত্বাধীন এই দল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন