দ্রাবিড়ের ইগোর কাছে হার মানলেন পাপালি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দলে ঈশান

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ৩৮ বছরেও ফিটনেসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন। উইকেটকিপার হিসেবে তাঁর জুড়ি মেলা ভার। এমনকি চলতি আইপিএল-এ ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন। কে এল রাহুল চোট পেয়ে বিশ্ব টেস্ট ফাইনাল থেকে ছিটকে যেতেই ঋদ্ধিমান সাহাকে দলে ফেরানোর দাবি উঠেছিল।

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৯ মে, কি কি ঘটেছিল আজকের দিনে

তবে রাহুল দ্রাবিড়ের ইগোর কাছে হার মানলেন পাপালি। ফলে কে এল রাহুলের পরিবর্ত হিসেবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মেগা ফাইনালের দলে এলেন তরুণ উইকেটকিপার ঈশান কিশান। সোমবার দুপুরে বিবৃতি প্রকাশ করে এ কথা জানিয়েছে বোর্ড। এই বিবৃতি ঘোষণার এক দিন আগে, অর্থাৎ রবিবারই আইপিএলে দুর্দান্ত খেলেছেন ঋদ্ধিমান

2 10
৩৮ বছরেও ফিটনেসের সর্বোচ্চ পর্যায়ে রয়েছেন। উইকেটকিপার হিসেবে তাঁর জুড়ি মেলা ভার। এমনকি চলতি আইপিএল-এ ব্যাট হাতে দারুণ ছন্দে রয়েছেন।

লখনউয়ের বিরুদ্ধে ওপেন করতে নেমে আগুনে ব্যাটিং দেখা গিয়েছে তাঁর। ৮১ রানে আউট হন। তার আগেও নিয়মিত ভাবে দলের হয়ে অবদান রেখেছেন। অন্য দিকে, এই আইপিএলে ঈশানের ব্যাট থেকে মাত্র দু’টি অর্ধশতরান পাওয়া গিয়েছে। তার থেকেও বড় ব্যাপার, লাল বলের ক্রিকেটে তাঁর বলার মতো অভিজ্ঞতা নেই।

3 5

ইংল্যান্ডের মতো সুইং পরিবেশেও প্রথম বার লাল বলের ক্রিকেটে খেলতে নামছেন। অপর দিকে বিসিসিআই-এর দেওয়া বিবৃতিতে কেএল রাহুলের চোট নিয়ে আপডেট দেওয়া হয়েছে। লখনউ বনাম বেঙ্গালুরু ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে রাহুল চোট পেয়েছিলেন।

দ্রাবিড়ের ইগোর কাছে হার মানলেন পাপালি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দলে ঈশান

1 29

ফলে সুস্থ হতে তাঁর অস্ত্রোপচার করতে হবে। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার পরে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে যাবেন রাহুল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত