Dharmendra Pradhan: সরস্বতীর পুণ্য ভূমিতে শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতি, রাজ্য সফরে ফের কটাক্ষ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শিবরাত্রির দিন রাজ্য সফরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। রাজ্য সফরে এসে আরও একবার কেন্দ্রের সরকারের বিরুদ্ধে শিক্ষাব্যবস্থা নিয়ে তোপ দাগলেন। তাঁর কথায় রাজ্য সরকারের সব থেকে বড় অপরাধ, তারা সরস্বতীর পুণ্য ভূমিতে শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতি করেছে। শিক্ষক নিয়োগে দুর্নীতি, ছাত্রদের জন্য আসা মিড ডে মিলের টাকায় দুর্নীতি। পড়ুয়াদের জন্য যে সরঞ্জাম পাঠানো হচ্ছে, সেখানেও দুর্নীতি হচ্ছে। তাঁরা শিক্ষাকে দেবী মনে করেন না। বরং তোলাবাজি ও কাটমানির একটি উপায় মনে করে।

আরও পড়ুনঃ DA Protest: অসুস্থ হয়ে পড়েন এক কর্মচারী, তবুও দমছে না সরকারী কর্মচারিদের আন্দোলন

একইসঙ্গে মন্ত্রী বলেন, আগামী দিনে এর প্রভাব নির্বাচনে পড়বে। মানুষক কাউকে ক্ষমা করবে না। তদন্ত চলছে একে একে সমস্ত কিছু সামনে আসতে থাকবে। বাংলার মানুষের উৎসাহ দেখেই বিজেপি নেতারা এখানে আসছেন বলেও জানান তিনি। রাজ্য সরকারের দুর্নীতির কারণে প্রধান বিকল্প হিসেবে বাংলার মানুষ বিজেপির সঙ্গে থাকছে।

সরস্বতীর পুণ্য ভূমিতে শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতি, ফের কটাক্ষের মুখে রাজ্য সরকার 
সরস্বতীর পুণ্য ভূমিতে শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতি, ফের কটাক্ষের মুখে রাজ্য সরকার 

প্রসঙ্গত, শিক্ষআক্ষেত্রে নিয়োগ দুর্নীতিকে কেন্দ্র করে রাজ্যজুড়ে তোলপাড় শুরু হয়েছে। প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে শুরু করে স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির সমস্ত সদস্যরা এখন জেল হেফাজতে রয়েছে। তাঁদের তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। গতকাল এই ঘটনায় আরও ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের কাছ থেকে একাধিক প্রভাবশালী যোগসূত্র মিলতে পারে। এমনটাই আন্দাজ করছে সিবিআই। বের হতে পারে শাসক দলেরও নাম।

সরস্বতীর পুণ্য ভূমিতে শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতি, ফের কটাক্ষের মুখে রাজ্য সরকার 

সরস্বতীর পুণ্য ভূমিতে শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতি, ফের কটাক্ষের মুখে রাজ্য সরকার 
সরস্বতীর পুণ্য ভূমিতে শিক্ষাক্ষেত্রে একাধিক দুর্নীতি, ফের কটাক্ষের মুখে রাজ্য সরকার 

শনিবার কেন্দ্রীয় মন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, ধর্মেন্দ্র প্রধানের কাছে ব্যাখ্যা চাইব, শিক্ষা দুর্নীতি নিয়ে উত্তর প্রদেশে ইডির অভিযান চলছে৷ সেটা নিয়ে কি বলবেন? এ যাবৎ কালের বৃহত্তম দুর্নীতি। উনি আগে সেটা নিয়ে কথা বলুন। এখানে যাদবপুর, কলকাতা বিশ্ববিদ্যালয় ভাল স্থানে। এখানে যে ভুল হয়েছে তার তদন্ত হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর