প্রি-প্ল্যানড বিজেপি বিক্ষোভ! ৭ মিনিটেই ভাষণ শেষ করে চলে গেলেন ধনখড়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রি-প্ল্যানড বিজেপি বিক্ষোভ! ৭ মিনিটেই ভাষণ শেষ করে চলে গেলেন ধনখড়। আজকের অধিবেশনে নজর ছিল রাজ্যপালের ওপর। রাজ্যপালের সম্পর্কের কথা এই মুহুর্তে সর্বজনবিদিত। প্রায় প্রত্যেক ঘটনাতেই দুই মেরুতে অবস্থান দুই পক্ষের। হাওয়ালা কান্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ খোলার পর সেই সম্পর্ক আরও তলানিতে নেমেছে বলেই মনে করে রাজনৈতিক মহল। তার মাঝেই আজ বিধানসভার বাজেট অধিবেশনের প্রথম দিন।

আরও পড়ুনঃ গ্রিণ কার্পেটে বিধানসভায় মুখ্যমন্ত্রী-রাজ্যপাল, ভেতরে কি বলবেন নবান্ন’র লেখা কথা

নজর ছিল তিনি বলছেন আর কী বলছেন না তার ওপর। নিয়ম অনুযায়ী নবান্ন থেকে পাঠানো ভাষণ খসড়া পাঠ করতে হয় রাজ্যপালকে। তবে তা হাতে পেয়েই ধনখড় জানিয়েছিলেন ক’জায়গায় আপত্তি আছে তাঁর। সেক্ষেত্রে অনেকেই ভেবেছিলেন প্রয়োজনে নিজের মতো করে বদলে নেবেন তিনি হয়তো ভাষণ।

বিধানসভায় রাজ্যপালের আসার চিত্রও স্বাভাবিক হলেও বাকি ঘটনা ঘটেছে দ্রুততায়। নির্দিষ্ট সময়ে বিধানসভায় পৌঁছেছিলেন। বাইরেই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেছিলেন কয়েক মিনিট। তবে তার পরেই শুরু হয় বিপত্তি। রাজ্যপাল বক্তৃতা দিতে উঠলেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়কেরেয়া।

প্রি-প্ল্যানড বিজেপি বিক্ষোভ! ৭ মিনিটেই ভাষণ শেষ করে চলে গেলেন ধনখড়, সময়ের আগেই আগেই বিধানসভায় পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি বিধায়কেরা। রাজ্যপাল ভাষণ শুরু করতেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। সূত্রের খবর আগে থেকেই বিজেপি বৈঠকে স্থির হয়েছিল অধিবেশনে রাজ্যপাল ভোট পরবর্তী হিংসা নিয়ে বললেই তাঁরা বিক্ষোভ দেখাবেন।

প্রি-প্ল্যানড বিজেপি বিক্ষোভ! ৭ মিনিটেই ভাষণ শেষ করে চলে গেলেন ধনখড়। সেই মতো ভাষণ শুরুর পরেই ভোট পরবর্তী সন্ত্রাসের পোস্টার নিয়ে আসন ছেড়ে ওয়েলে নেমে আসেন। কিছুক্ষণ থমকে গিয়ে ফের বক্তব্য শুরু করেন, তবে তাতেও বেশিক্ষণ বক্তব্য দেননি তিনি। মেরে কেটে ৭ মিনিটের মধ্যে বক্তব্য সমাপ্ত করে নেমে আসেন। তার পরেই বেরিয়ে যান বিধানসভা থেকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন