গ্রিণ কার্পেটে বিধানসভায় মুখ্যমন্ত্রী-রাজ্যপাল, ভেতরে কি বলবেন নবান্ন’র লেখা কথা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গ্রিণ কার্পেটে বিধানসভায় মুখ্যমন্ত্রী-রাজ্যপাল, আজ সরকার গঠনের পর প্রথম বিধান্সভা অধিবেশন। একাধিক বিষয়ের কারণে এই অধিবেশন চর্চায় শুরুর আগে থেকেই। আর তার মধ্যে অন্যতম রাজ্যপাল এবং তঁর বক্তব্য। শুরু থেকেই ভালো নয় রাজ্য রাজ্যপপালেরর সম্পর্ক। বারবার একাধিক ঘটনায় বিপরীত পক্ষে দাঁড়িয়ে দুদিক।

আরও পড়ুনঃ নয়া সরকারের নয়া নিয়ম, অধিবেশনের ১৫ মিনিট আগেই উপস্থিত হতে হবে ২০৯ বিধায়ককে

এই মুহুর্তে রাজ্য-রাজ্যপালের সম্পর্ক নেমেছে আরও তলানিতে। ভোট পরবর্তী হিংসা বা ইয়াস বপর্যয় সব নিয়ে দিনে দিনে খারাপ হতে থাকা সম্পর্ক আরও খারাপ হয়েছে মু্খ্যমন্ত্রী রাজ্যপালের বিরুদ্ধে হাওয়ালা মামলা নিয়ে মুখ খোলার পর।  সেই নিয়ে প্রথম তেকেই প্রশ্ন  ছিল আজ অধিবেশনের সূচনায় কোন চিত্র দেখা যাবে উভয় পক্ষের। বাজেট অধিবেশন শুরুর আগেই যথা সময়ে পৌঁছে গিয়েছে তিনি। রাজ্যের রাজ্যপালকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আম্বেদকরের মূর্তিতে মালা দিয়ে কিছুক্ষণ মূর্তির পাদদেশে কথা বার্তা বলেন তাঁরা। তার পরেই প্রবেশ করবেন বিধানসভায়।

গ্রিণ কার্পেটে বিধানসভায় মুখ্যমন্ত্রী-রাজ্যপাল, অধিবেশন শুরুর আগের চিত্রও স্বাভাবিক হলেও প্রশ্ন আছেই ভেতরে গিয়ে কি নবান্ন’র লেখা ভাষণ পাঠ করবেন তিনি? নিয়ম মতো আজ নবান্ন থেকে খসড়া পাঠানো হয় তাই পাঠ করেন্রাজ্যের রাজ্যপাল। কিন্তু আগেই তিনি জানিয়েছিলেন নবান্নর পাঠানো ভাষণ পত্র খুব একটা পছন্দ হয়নি তাঁর। এই নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাতেও বসতে চেয়েছিলেন। কিন্তু তা হয়ি।সেই দিক থেকেওয়াকিবহাল মহলের মতে কিছু জায়গায় ভাষনে বদল ঘটাতে পারেন রাজ্যপাল। তবে তাতে রাজ্য-রাজ্যপালের সম্পর্কের সমীকরণ কোন দিকে যাবে, সেই দিকেই দৃষ্টি সকলের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন