নয়া সরকারের নয়া নিয়ম, অধিবেশনের ১৫ মিনিট আগেই উপস্থিত হতে হবে ২০৯ বিধায়ককে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আজ থেকে বসছে বিধানসভা অধিবেশন। রাজ্যে নতুন সরকার গঠন হওয়ার পর এই প্রথম অধিবেশন বসছে। মাঝে আর কয়েক ঘন্টা। তার আগেই গতকাল শাসক দলের তরফে জারি করা হয়েছে নতুন নিয়ম। এক কথায় হুইপ জারি করেছে তৃণমূল কংগ্রেস। অধিবেশন বসার ১৫ মিনিট আগেই অন্তত ২০৯ জন বিধায়কে উপস্থিত থাকতেই হবে।

আরও পড়ুনঃ বিধানসভার ভেতরে অধিবেশন, নিরাপত্তা রক্ষীরা ঠাঁই বসে বাইরের ‘নীল-সাদা’ ছাউনিতে

তবে জানিয়ে দেওয়া হয়েছে এর আওতায় আসবে না খড়দহ বা গোসাবা কেন্দ্র। এমনিতেই এবারের অধিবেশন বসার দিকে তাকিয়ে আছে সব মহল। গত কয়েক মাস ধরে রাজ্য থেকে দিল্লি সব জায়গাতেই শাসক দলের বিউরুদ্ধে তীব্র কটাক্ষ করেছে গেরুয়া শিবির। ভোট পরবর্তী হিংসা থেকে রাজ্যের ভুয়ো ভ্যাকসিন কান্ডের জেরে বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে মমতা সরকার কে।

এদিকে পদ্মবনের নেতাদের আচরণে স্পস্ট বিধানসভায় এবার শাসক দলের সঙ্গে গোষ্ঠি বদ্ধতায় না গিয়ে সরাসরি সংঘাতে যাবে রাজ্য সরকারের সঙ্গে। অন্যদিকে আবার গেরুয়া শিবির আর তৃণমূলের মাঝখানে দাঁড়িয়ে আছেন মকুল রায়। যিনি খাতায় কলমে বিজেপির, কিন্তু দলের নামে তৃণমূলের। সব মিলিয়ে মমতা সরকারের তৃতীয় ইনিংসের শুরুর অধিবেশনের দিকে তাকিয়ে সকলেই। এই মুহুর্তে রাজ্য রাজ্যপালের সম্পর্কের জের নিয়েও চলছে জোর জল্পনা।

নয়া সরকারের নয়া নিয়ম, একাধিক চর্চার মাঝেই শাসক দলের তরফে জানানো হয়েছে অধিবেশন শুরুর ১৫ মিনিট আগেই পৌঁছতে হবে ২০৯ বিধায়ককেই। এসএমএস পাঠিয়ে সব বিধায়কদের রাজ্যপালের ভাষণে অধিবেশন শুরুর অন্তত ১৫ মিনিট আগে নির্ধারিত আসনে পৌঁছে যাওয়ার কথা বলা হয়েছে। করোনা কালে বিধায়কদের আসন বিন্যাসেও বদল আনা হয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন