বছরের শেষে পুজোতে আসছে দেবের ‘গোলন্দাজ’ বুম্বার ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দেশজুড়ে চলছে করোনা ঝড় প্রথমে ফাস্ট ওয়েব তারপর সেকেন্ড ওয়েব আর এই করোনায় জেরবার দেশের বিনোদন শিল্প। বাংলা চলচ্চিত্র বাংলার বিনোদন কিন্তু সেই কবে থেকে বন্ধ সব সিনেমা হল। বন্দর শুটিং কিন্তু যেগুলো শুটিং হয়ে গিয়েছিল সেই সমস্ত বিগ বাজেটের ছবি গুলি ট্রেলার ফাস্ট লুক প্রকাশ পেলেও মুক্তির অপেক্ষায় দিন গুনছেন দিনের পর দিন।

আরও পড়ুনঃ হাসপাতাল থেকে বিনামূল্যে খাদ্যদ্রব্য, গড় হারিয়েও বহরমপুরের পাশে দাঁড়িয়ে অধীর

করোনার প্রথম ওয়েব এবং দ্বিতীয় ওয়েব এর আগে কিছুদিনের জন্য খুলেছিল সিনেমা হল গুলি কিন্তু এই করোনা পরিস্থিতিতে দর্শক হলমুখী হননি। ফলে থমকে গিয়েছে বড় বাজেটের ছবিগুলির রিলিজ। সেকেন্ড ওয়েবের পরে কিছুটা শিথিল হয়েছে বিধি নিষেধ শর্তসাপেক্ষে খুলেছে শপিং মল বাস অটল চলবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নিয়ম মেনে শুটিং শুরু হয়েছে টলিপাড়ায়।

আর এবার এই শিল্পের সঙ্গে যুক্ত মানুষরাও আশা করছেন অল্পদিনের মধ্যেই খুলবে সিনেমা হল। এই মুহূর্তে বাংলার বেশকিছু বড় বাজেটের ছবি মুক্তির অপেক্ষায় যেমন পরিচালক বিরসা দাশগুপ্ত এর মুখোশ। দেবের ছবি গোলন্দাজ, মৈনাক ভৌমিকের ছবিএকান্নবর্তী, সৃজিত মুখোপাধ্যায় এর ছবি কাকাবাবুর প্রত্যাবর্তন। তবে উপরিউক্ত ছবিগুলি আগস্ট থেকে অক্টোবরের মধ্যেই মুক্তি পেতে চলেছে বলে সূত্রের খবর। যেমন দেবের ‘গোলন্দাজ’ মুক্তি পেতে চলেছে দুর্গা পুজোর পঞ্চমীর দিন অর্থাৎ ১০ই অক্টোবর।

অন্যদিকে আগামী ক্রিসমাসে মুক্তি পাবে প্রসেনজিত্-সৃজিত জুটির কাকাবাবু সিরিজের তিন নম্বর ছবি ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’। আগমী ১৩ অগস্ট মুক্তি পেতে চলেছে বিরসা দাশগুপ্ত ও অনির্বাণ ভট্টাচার্যের ‘সাইকো’। ‘মুখোশ’ নাম নিয়ে । মৈনাক ভৌমিকের নতুন ছবি ‘একান্নবর্তী’, এই ফ্যামিলি ড্রামা মুক্তি পাবে ৩রা নভেম্বর। সব মিলিয়ে বছরের শেষে বেশ কিছু নতুন ছবি আসছে সিনেমা হলে, তবে যদি পরিস্তিতি ঠিক থাকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত