মধ্য কলকাতার বহুতলে ভয়াবহ আগুন, ভেতরে আটকে ৫০টির বেশি পরিবার!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ মধ্য কলকাতার বহুতলে ভয়াবহ আগুন, ভেতরে আটকে ৫০টির বেশি পরিবার! এখনও আগুন নিয়ন্ত্রণে আন সম্ভব হয়নি। জানা গিয়েছে আজ রাত সাড়ে ১০ টা নাগাত মধ্য কলকাতার ৩১ নবর গনেশ চন্দ্র এভিনিউতে অবস্থিত বহুতলে ভয়াবহ আগুন লাগে। বহুতলের বিভিন্ন তলাতে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। বহুতল থেকে আতঙ্কে নিচে ঝাঁপ দেয় এক কিশোর। তাঁকে উদ্ধার করে মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুনঃ করোনা আক্রান্ত দিলীপ ঘোষ! প্রবল জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি বিজেপি রাজ্য সভাপতি।

ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল মন্ত্রী সুজিত বসু। সাথে রয়েছেন দমকলের উচ্চ পদস্থ আধিকারিকরা। দমকলের ১০ টি ইঞ্জিন দ্রুততার সাথে আগুন আয়ত্তে আনার চেষ্টা করছে। আটতলার ওই বহুতলে থাকেন প্রায় পঞ্চাশ টি পরিবার। সবাই আটকে পরেছেন ভেতরে। দমকল সূত্রে খবর, অনুমান করা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের মিটার বক্স থেকেই আগুন ছড়িয়েছে। তবে এখনও আগুনের সোর্স সম্পর্কে নিশ্চিত নন দমকলের কর্মীরা।

গণেশ চন্দ্র অ্যাভিনিউর ঘিঞ্জি এলাকায় ওই ৮ তলা বাড়িটি অবস্থান করার জন্য দমকল কর্মীদের কাজ করতে অসুবিধা হচ্ছে। তাঁর ওপর রয়েছে প্রবল কাল ধোঁয়া। ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।চারদিকে ধোঁয়ার কুণ্ডলি তৈরি হয়েছে। ধোঁয়ায় দম আটকে কোনও বাসিন্দা যাতে মারা না যান, তা প্রথম নিশ্চিত করতে আপ্রান চেষ্টা করছে দমকলের কর্মীরা।

দমকলের ১০ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। নিয়ে আসা হয়েছে হাইড্রলিক ল্যাডার। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকার্য। কালো ধোঁয়া লক্ষ করে জল চালানো হচ্ছে, সাথে বিল্ডিং এর দেওয়াল কে ঠান্ডা রাখার প্রাণপণ চেষ্টা করছেন দমকলের কর্মীরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত