নজরবন্দি ব্যুরোঃ গরুপাচারকাণ্ডে আরও সক্রিয় সিবিআই। এবার তলব করা হল অভিনেতা-সাংসদ দেবের সহ-প্রযোজক পিন্টু মণ্ডলকে। আগামীকালের মধ্যেই হাজিরা দিতে হবে তাঁকে। এমনটাই খব সিবিআই সূত্রে। এর আগে মঙ্গলবার অভিনেতা-সাংসদ দেবকে তলব করেছিল সিবিআই। পাঁচ ঘন্টা চলে জিজ্ঞাসাবাদ। এবার গরুপাচারকাণ্ডে দেবের সহ-প্রযোজককে তলব সিবিআইয়ের।
আরও পড়ুনঃ Apple Phone: মাত্র ২৩ হাজারে আইফোন! অবাক হবেন না, মার্চেই আসছে আইফোন S3
সিবিআই সূত্রে খবর, দেবের সহ-প্রযোজক পিন্টু মণ্ডলকে আগামীকাল নিজাম প্যালেসের সিবিআই দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। সিবিআই আধিকারিকদের দাবি, গরুপাচার তদন্তে নেমে একাধিক তথ্য তাঁদের হাতে উঠে এসেছে। সেখান থেকেই তলব করা হয়েছে পিন্টু মণ্ডলকে।
এর আগে গরুপাচারকাণ্ডে মঙ্গলবার অভিনেতা দেবকে পাঁচ ঘন্টার জিজ্ঞাসাব্দ করেছিল সিবিআই। সেখানে সিবিআইয়ের তরফে জিজ্ঞাসাবাদ পর্বে দেবের থেকে জানতে চাওয়া হয়েছিল তিনি মূল অভিযূক্ত এনামুল হককে চেনেন কী না। একইসঙ্গে সিবিআই সূত্রে খবর, গরুপাচারের টাকা কোনওভাবে টলিউড ইন্ড্রাস্টির কাজে ব্যবহার হয়েছিল কি না। সেকারণেই তলব করা হয়েছে পিন্টুকে।
গরুপাচারকাণ্ডে দেবের সহ-প্রযোজককে তলব সিবিআইয়ের, তদন্তে অগ্রগতি

ওই দিন জিজ্ঞাসাব্দের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব জানিয়েছেন, গরুপাচারকাণ্ডের মূল অভিযুক্তকে তিনি চেনেন না। এবিষয়ে তাঁকে প্রশ্ন করা ভলে তিনি বলেন, একটা মানুষকে চিনি কি না সেটা নিয়েই আলোচনা হল। আমার স্টেট্মেন্ট নেওয়া হয়েছে। আমি যেভাবে পারব সহযোগিতা করব। তবে এখন আর ডাকা হয়নি বলে জানিয়েছেন তিনি।



