নজরবন্দি ব্যুরোঃ দিন কয়েক আগেই ভারতীয় ওপেনার হিসেবে নয়া রেকর্ড গড়ে ছিলেন কেএল রাহুল ও ময়াঙ্ক আগরওয়াল। বলা যায় গত ১১ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে দেশীয় ক্রিকেটার হিসেবে তৃতীয় বারের মতো ১০০ রানের পার্টনারশিপ গড়ে তুলেছিলেন তাঁরা। তবে সেখানেই শেষ নয় এবার সেই ম্যাণ্ডেলার দেশেই নতুন ইতিহাস সৃষ্টি করলেন জনপ্রিয় তারকা। যা নিয়ে বর্তমানে মাতোয়ারা গোটা দেশ।
আরও পড়ুনঃ Corona: ওমিক্রনের গ্রাসে ৭৮১, ৪৪ শতাংশ বাড়ল দেশের করোনা সংক্রমণ


এবার সেই সেঞ্চুরিয়নেই বল হাতে আগুন ঝরালেন পেস তারকা মহম্মদ শামি। সেখানেই প্রোটিয়াদের বিরুদ্ধে পাঁচ উইকেট নিজের ঝুলিতে পুড়ে দুশো টেস্ট উইকেটের মালিক হলেন বাংলার পেসার। তবে এখানেই শেষ নয় দেশীয় পেস তারকাদের মধ্যে সর্বনিম্ন ম্যাচ খেলে তৃতীয় ব্যক্তি হিসেবে আত্মপ্রকাশ করলেন সামি।
উল্লেখ্য, আগে এই দক্ষিন আফ্রিকার মাটিতে ৫০ টি টেস্ট খেলে এই রেকর্ড গড়েছিলেন কপিল দেব। একইরকম ভাবে ৫৪টি টেস্ট খেলে এই রেকর্ড বানিয়েছিলেন জাভাগল শ্রীনাথ। এবার সেই সারিতেই উঠে আলেন মহম্মদ সামি। এছাড়াও ভারতীয় পেসারদের মধ্যে দুশো উইকেট নেওয়ার নজির রয়েছে জাহির খান এবং ইশান্ত শর্মার।
বিধ্বস্ত দক্ষিন আফ্রিকা, নয়া রেকর্ড দেশীয় তারকার

বলাবাহুল্য, শুরু থেকেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ছন্দে ছিলেন সামি। এডেন মার্করাম, ও কিগান পিটারসনদের কে প্যাভিলিওন ফেরত পাঠিয়ে সকলের ত্রাস হয়ে উঠেছিলেন তিনি। এরপরেই টেম্বা বাভুমা, উইয়ান জানসেন ও কাগিসো রাবাডা কে ফেরত পাঠিয়ে অনায়াসেই এই রেকর্ড গড়েন তিনি।










