নজরবন্দি ব্যুরো : সুপ্রিমকোর্টের নির্দেশ সত্ত্বেও এখনই পুরভোট নয়, সুপ্রিমকোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনই পুরভোট চায় না রাজ্য। সেক্ষেত্রে স্পেশ্যাল অফিসার বসাতেই বেশি আগ্রহী প্রশাসন। এবিষয়ে বর্তমান প্রশাসকমণ্ডলীর বদলে শীর্ষ আদালতের আগেই পুরসভায় রাজ্যের তরফে ‘স্পেশ্যাল ইনডিপেন্ডেন্ট অফিসার’ নিয়োগের ভাবনা চিন্তা শুরু করেছে নবান্ন।
আরও পড়ুনঃ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়িতে হামলা! সিসিটিভি ভাঙল বিজেপি কর্মীরা।


আগামী ১৭ ডিসেম্বর সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চে পুরসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার নির্দেশ দেওয়া হয়েছিল। তার আগেই এই প্রক্রিয়া শুরু হবে। এবিষয়ে এদিন, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম শনিবার জানান, “করোনা সংক্রমণের সর্বশেষ পরিস্থিতির সঙ্গে ভোটার তালিকা সংশোধনের চলতি কর্মসূচি, দু’টি বিষয়ই রাজ্য নির্বাচন কমিশন এবং সুপ্রিম কোর্টকে জানানো হবে।”
ফলে পুরমন্ত্রীর কথায় স্পষ্ট, বিধানসভা নির্বাচনের আগে পুর নির্বাচন দায়ভার নিতে চাইছে না রাজ্য সরকার। করোনা পরিস্থিতি স্থগিত হয়েছে পুরভোট। এ নিয়ে সুপ্রিম কোর্টের তিন বিচারপতির ডিভিশন বেঞ্চ সাতদিনের মধ্যে রাজ্য নির্বাচন কমিশনকে ভোটের নির্ঘণ্ট জানাতে নির্দেশ দিয়েছে।
কিন্তু বিদায়ী মেয়র ফিরহাদ হাকিম ও বিদায়ী ডেপুটি মেয়র অতীন ঘোষের মত শাসকদলের একটা বড় অংশই চাইছে পুরভোট হোক। অন্যদিকে ভোটকুশলী প্রশান্ত কিশোর ও শহরের প্রভাবশালী বিধায়কদের একাংশ বিধানসভা ভোটের আগে পুরনির্বাচনের বিরুদ্ধে।









