দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়িতে হামলা! সিসিটিভি ভাঙল বিজেপি কর্মীরা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়িতে হামলা! বিজেপি সমর্থকেরা ভাঙচুর চালিয়েছে বলে অভিযোগ। শুধু তাই নয়, তারা সিসিটিভিও ভেঙেছে। গুরুতর অভিযোগ আনল আম আদমি পার্টি। আজ সন্ধ্যেবেলা এই ঘটনা ঘটিয়েছে বিজেপি বলে অভিযগ তুলেছে কেজরিওয়ালের দল। আম আদমি পার্টির অভিযোগ কৃষকদের পাশে দাঁড়িয়ে কৃষি আইনের বিরোধীতা করার জন্যেই কেজরিওয়ালের বাড়ি ভাঙচুর করেছে বিজেপি।

আরো পড়ুনঃ ডুয়ার্সে ‘অ্যাম্বুলেন্স দাদা’-র জীবন কাহিনী নিয়ে বলিউডে আসছে সিনেমা, অভিনয় কে করতে পারে জানেন?

এদিকে আজ নিয়ে ১৮ দিনে পা দিল কৃষকদের দিল্লি চলো অভিযান। চারদিকের অবরোধ, অনশনের মধ্যে আজ কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছেন কেজরিওয়াল। আজ এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, “কেন্দ্রের অহঙ্কার ত্যাগ করে কৃষকদের দাবি মেনে নিয়ে নতুন কৃষি আইন বিল প্রত্যাহার করা উচিত, এবং কৃষি বিলের নূন্যতম সহায়ক মূল্য নিয়ন্ত্রিত করার জন্য একটি বিল আনা উচিত।” আর এসবের মধ্যেই আজ তার বাড়িতে ভাঙচুর চালায় বিজেপি সমর্থকেরা।

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়িতে হামলা!

দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়িতে হামলা! এবিষয়ে জানতে চাইলে নর্থ করপোরেশন এর মেয়র তথা বিজেপি নেতা জয় প্রকাশ জানান, “গত সাতদিন ধরে তারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্না দিচ্ছেন। কিন্তু তিনি একবারও কথা বলার প্রয়োজন মনে করেননি। আর আজ অবস্থানরত একজন মহিলা কমিশনার এর ঘুমন্ত অবস্থার ছবি ক্যামেরা বন্দী করেন তার প্রাইভেসির চিন্তা না করেই! তাতেই ক্ষুব্ধ তারা”

আম আদমি পার্টির নেতাদের বক্তব্য, যখন আপ সমর্থকেরা অমিত শাহ এবং বিজলানির বাড়ির সামনে ধর্না-আন্দোলনের কথা বলেছিলেন, তখন covid 19 এর কারণে তাদের অনুমতি দেওয়া হয়নি। তাহলে বিজেপি কিভাবে ধর্না দিতে পারে পাশাপাশি কোন সাহসে পরপর মণীশ শিসোদিয়া এবং কেজরিওয়ালের বাড়িতে আক্রমণ ও ভাঙচুর চালায়!!!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত