ডুয়ার্সে ‘অ্যাম্বুলেন্স দাদা’-র জীবন কাহিনী নিয়ে বলিউডে আসছে সিনেমা, অভিনয় কে করতে পারে জানেন?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

 নজরবন্দি ব্যুরোঃ ডুয়ার্সের সবার প্রিয় ‘অ্যাম্বুলেন্স দাদা’ করিমুল হক। বলিউডে এবার তাকে নিয়ে হতে চলেছে বায়োপিক। শোনা যাচ্ছে, ‘অ্যাম্বুলেন্স দাদা’-র চরিত্রে অভিনয় করবেন কিং খান। সূত্রের খবর, শুক্রবার প্রযোজক করিম মোরানির সাথে এই ছবিটি নিয়ে চুক্তি স্বাক্ষর করেছেন করিমুল হক।

আরও পড়ুনঃ উচ্চপ্রাথমিক নিয়োগে চূড়ান্ত প্রস্তুতি কমিশনের, সরকারি সুখবর আগামীকাল।

মুম্বাইয়ের একটি পাচতারা হটেলে তাদের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়। ছবিটির পরিচালনা করবেন বিনয় মুদগাল। জলপাইগুড়ি রাজডাঙ্গা গ্রামের বাসিন্দা করিমুল। তার কাজের জন্য তাকে ‘পদ্মশ্রী’ দিয়েও সন্মানিত করা হয়েছে। এলাকায় ‘অ্যাম্বুলেন্স দাদা’ নামেই তাকে সবাই চেনেন। সমাজের প্রতি তার এই দায়িত্ববোধই তাকে সকলের কাছে সন্মানযোগ্য করে তুলেছে।

তার পর থেকেই ধীরে ধীরে গোটা দেশের মানুষ তাকে জানতে পারেন। আর এখন পর্যন্ত যারা ডুয়ার্সের ‘অ্যাম্বুলেন্স দাদা’-কে চেনেনা তাদের জন্যই এই বায়োপিক। প্রথম দিকে বায়োপিকের মুল চরিত্র, করিমুল হকের চরিত্রে অভিনয় করার কথা ছিল অভিনেতা সোনু সুদের। কিন্তু করিমুল এর থেকে সোনু উচ্চতা অনেক পার্থক্য হওয়া সেই ভাবনায় ইতি টানা হয়েছে।

পরিচালক মুদগাল জানিয়েছেন, মুল চরিত্রে কে থাকবেন সেটি দর্শকদের চমক দেবে। কিন্তু শোনা যাচ্ছে শারুখ খানকে দেখা যেতে পারে ‘অ্যাম্বুলেন্স দাদা’-র চরিত্রে। পরিচালক বিনয় মুদগাল বলেন, এই রকম দৃষ্টান্তমূলক কাজ সমাজে হতে থাকুক। এবং তাদের জীবন নিয়ে কাজ নিয়ে এমন ধরনের বায়োপিক আরও হক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন