Jalpaiguri: ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, জলপাইগুড়ি জুড়ে তৎপর পুরসভা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি, জলপাইগুড়ি: জেলা জুরে আক্রান্তের সংখ্যা ৪০৩। সেই জায়গা থেকে জলপাইগুড়ি পুরসভা এলাকায় আক্রান্ত হয়েছেন এখন পর্যন্ত ৩ জন। এই পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধ একেবারে রাস্তায় নেমে কাজ শুরু করতে দেখা গেলো জলপাইগুড়ি পুরসভা এলাকায় ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার তথা পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সদস্য স্বরুপ মন্ডল কে।

আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি কাণ্ডে নয়া মোড়, ED-র প্রধান আধিকারিককেই সরিয়ে দিল হাইকোর্ট

ওয়ার্ডে মশারা মারার তেল ছড়ানো ছাড়াও ব্লিচিং দেওয়া এবং জমে থাকা জল পরিস্কার সবই করা হয়েছে। যদিও কাউন্সিলারের জানিয়েছেন ডেঙ্গু প্রতিরোধে এই সমস্ত কাজ বহু আগে থেকেই করে আসা হচ্ছে। এদিকে ডেঙ্গু নিয়ে গত বুধবার জলপাইগুড়ি জেলা পরিষদ হলে পুরসভার কাউন্সিলারদের নিয়ে জেলা প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তর।

ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, জলপাইগুড়ি জুড়ে তৎপর পুরসভা
ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, জলপাইগুড়ি জুড়ে তৎপর পুরসভা

ওই বৈঠকের পরেই আজ নিজ ওয়ার্ডে এই কর্ম সুচি তৎপর্য পুর্ন বলেই মনে করা হচ্ছে। জলপাইগুড়ি পুরসভার এলাকার সব থেকে বড় ওয়ার্ড গুলির মধ্যে ৩ নম্বর ওয়ার্ড একটি। পাশাপাশি ওয়ার্ডে একাধিক জলাশয় রয়েছে। স্বাভাবিক ভাবেই ডেঙ্গু প্রতিরোধে একটু বার্তি নজরের প্রয়োজন বলেও মনে করেন স্থানীয়রা।

ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ, জলপাইগুড়ি জুড়ে তৎপর পুরসভা

31 1

এদিন ওয়ার্ড কাউন্সিলার,স্বরুপ মন্ডল নিজে দাঁড়িয়ে থেকে ওয়ার্ডের হাকিম পাড়া এলাকায় মশা মারার তেল ছাড়ানর কাজ করান। তিনি বলেন পুরসভার পক্ষ থেকে গত কয়েক মাস থেকেই ডেঙ্গু প্রতিরোধে সমস্ত ওয়ার্ডে কাজ করা হচ্ছে। তবে ৩ নম্বর ওয়ার্ডে বেশ কিছু জলা ভুমি আছে। সুতরাং এই ওয়ার্ডে একটু বেশী সতর্কতা নেওয়া হচ্ছে। এলাকার নিকাশি নালা পরিস্কার রাখা থেকে শুরু করে মশার তেল ছড়ান কাজ করা হচ্ছে।

30 3

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন