Dengue: পুজোর মুখেই রাজ্যে উদ্বেগ বাড়াছে ডেঙ্গু, ২৪ ঘন্টায় আক্রান্ত ৪০১

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্য জুড়ে হু হু করে বাড়ছে ডেঙ্গু প্রকোপ। বৃহস্পতিবার রাতের রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন ৪০১ জন। এর মধ্যে সবথেকে আক্রান্তের সংখ্যা বেশি কলকাতাতে। তারপরেই রয়েছে উত্তর ২৪ পরগনা, হাওড়া। শুধু দক্ষিণবঙ্গে নয়, উত্তরবঙ্গেও দার্জিলিংয়েও ক্রমশ ভয় ধরাচ্ছে ডেঙ্গি সংক্রমণ। পুজোর মুখে ডেঙ্গির সংক্রমণ স্বাভাবিক ভাবে বাড়ায় বাড়ছে চিন্তা।

আরও পড়ুন: সামান্য অসাবধনতা কাল হল সত্যেন্দ্রের, গ্রেফতার বাগুইহাটি জোড়া খুনের মাস্টারমাইন্ড

ইতিমধ্যেই বৃহস্পতিবার কলকাতায় আরও এক ব্যক্তির ডেঙ্গিতে মৃত্যু হয়েছে। কালীঘাট, হরিদেবপুরের পর হালতু। ফের কলকাতায় ডেঙ্গিতে মৃত্যু। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ। এর আগে কালীঘাটের বাসিন্দা এক বালক ও হরিদেবপুরের বাসিন্দা এক মহিলার মৃত্যু হয়েছে ডেঙ্গিতে। এবার ডেঙ্গিতে মৃত্যুর ঘটনা ঘটল হালতুতে। হালতুর কায়স্থপাড়া মেন রোডের বাসিন্দা ৪০ বছরের মৌমিতা মুখোপাধ্যায়।

পুজোর মুখেই রাজ্যে উদ্বেগ বাড়াছে ডেঙ্গু, ২৪ ঘন্টায় আক্রান্ত ৪০১
পুজোর মুখেই রাজ্যে উদ্বেগ বাড়াছে ডেঙ্গু, ২৪ ঘন্টায় আক্রান্ত ৪০১

২৪ ঘণ্টার ব্যবধানে হাওড়ার বালিতে ডেঙ্গিতে ২ জনের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার। রাতে বালির ভোটবাগানের বাসিন্দা এক শিশুর মৃত্যু হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। ডেথ সার্টিফিকেটে সিভিয়ার ডেঙ্গি সিনড্রোমের উল্লেখ করা হয়।আসলে বেশি বৃষ্টি হলে বৃষ্টির জলে ডেঙ্গি, ম্যালেরিয়ার মশার লার্ভা‌ ধুয়ে চলে যায়। কিন্তু কম বৃষ্টির কারণে ডাবের খোলা, চায়ের কাপ, নালা-নর্দমায় জল জমে থাকছে। আর এখান থেকেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ।

পুজোর মুখেই রাজ্যে উদ্বেগ বাড়াছে ডেঙ্গু, ২৪ ঘন্টায় আক্রান্ত ৪০১ 

7 16

মুলত ডেঙ্গি রোগের জীবাণু বহন করে এডিস ইজিপ্টাই মশা। পরিষ্কার জলে ডিম পাড়ে এই মশা। পুরো জীবনচক্রে মশার শরীরে ডেঙ্গির জীবাণু বেঁচে থাকে। ফলে স্ত্রী মশা ডিম পাড়লে তার মাধ্যমে জন্মানো নতুন মশার শরীরেও ডেঙ্গির জীবাণু সংক্রমিত হয় এবং সেই মশা কামড়ালে রোগ ছড়ায় মানুষের শরীরে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর