Dengue: চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, রাজ্যে ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯২ জন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: রাজ্যে এ বছর বৃষ্টির দেখা সেভাবে মেলেনি। কিন্তু দিন দিন ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। তাই উদ্বেগ বাড়াচ্ছে রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, রাজ্যে একদিনে আক্রান্ত ২৯২ জন। ২৫১ জন রোগী এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি। সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্তের সন্ধান মিলেছে উত্তর ২৪ পরগনায়। আক্রান্তের সংখ্যা ৬০।

আরও পড়ুন: উঠতি নায়িকাদের অবস্থা কি অর্পিতার মতো হবে? কেন একথা বললেন রূপাঞ্জনা

আক্রান্তের সংখ্যার নিরিখে এরপর রয়েছে দক্ষিণ ২৪ পরগনা, জলপাইগুড়ি, হুগলি, হাওড়া ও মুর্শিদাবাদ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ইতিমধ্যেই ডেঙ্গি চিকিৎসার আদর্শ চিকিৎসা বিধি সম্পর্কে সরকারি চিকিৎসকদের ওয়াকিবহাল করা হয়েছে। ব্লাড ব্যাঙ্কগুলিতে প্লেটলেট মজুত রাখার বিষয়টিও নিশ্চিত করার চেষ্টা হচ্ছে।

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, রাজ্যে ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯২ জন
চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, রাজ্যে ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯২ জন

আসলে বেশি বৃষ্টি হলে বৃষ্টির জলে ডেঙ্গি, ম্যালেরিয়ার মশার লার্ভা‌ ধুয়ে চলে যায়। কিন্তু কম বৃষ্টির কারণে ডাবের খোলা, চায়ের কাপ, নালা-নর্দমায় জল জমে থাকছে। আর এখান থেকেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রবিবার ডেঙ্গি পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য দফতরের অভ্যন্তরে যে সাপ্তাহিক পর্যালোচনা হয় সেই রিপোর্টে এই তথ্য উঠে এসেছে বলে সূত্রের খবর।

চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, রাজ্যে ২৪ ঘন্টায় আক্রান্ত ২৯২ জন

6 1

ইতিমধ্যেই ডেঙ্গি প্রাণ কেড়েছে দুজনের। একইসঙ্গে হুগলিতেও ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ক্রমশের বৃদ্ধি পাচ্ছে বলে জানা গিয়েছে। যার কারণে এবার রাজ্য স্বাস্থ্য দফতর আরও কড়া পদক্ষেপ গ্রহণ করবে বলে সিদ্ধান্ত নিয়েছে। অন্যান্য জেলার মতো কলকাতা শহরেও ডেঙ্গি এবং ম্যালেরিয়া পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন