Rupanjana Mitra: উঠতি নায়িকাদের অবস্থা কি অর্পিতার মতো হবে? কেন একথা বললেন রূপাঞ্জনা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: একের পর এক উঠতি অভিনেত্রীদের মৃত্যু হোক কিংবা অর্পিতার মত পরিণতি নিয়ে আবার মুখ খুললেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। টেলিভিশনের পরিচিত নাম তিনি। উঠতি অভিনেত্রীদের উশৃঙ্খল জীবনযাত্রা নিয়ে বিস্ফোরক ইন্ডাস্ট্রির এই অভিনেত্রী। এবার এসএসসি (SSC) দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে অর্পিতা মুখার্জিকে।

আরও পড়ুন: মাদক মামলায় গোয়েন্দাদের নজরে আরও ৩, ফের অভিযানের সিআইডি! 

তাই অর্পিতার প্রসঙ্গ টেনে এনে এদিন ফেসবুকে বিস্ফোরক পোস্ট লিখলেন রূপাঞ্জনা। যা রীতিমতো ভাইরাল। তাঁর নামের উল্লেখ করেই ফেসবুকে রূপাঞ্জনা লেখেন, “একটা কথা বলতে চাই সেই সব মেয়েদেরকে যারা কাজ পাওয়ার জন্য ইন্ডাস্ট্রিতে ‘সুগার ড্যাডি’ ধরছেন। মেয়েগুলোর বয়স ১৬ থেকে ২০-র মধ্যেই। আপনারা এর মধ্যেই বুঝে যাচ্ছেন ইন্ডাস্ট্রি কী নিয়মে চলে? কেউ কেউ তো আবার বার্থ ডে পার্টিও থ্রো করছেন সেসব উটকো ‘সুগার ড্যাডি’দের দিয়ে তাতে আমাদের ইন্ডাস্ট্রির ইনসিকিওরড কিছু শিল্পীরা, পরিচালকরা যাচ্ছেন ‘Just like that…’”।

2 3

রূপাঞ্জনা সোজা তুলনা টেনে বললেন, এইসব মেয়েগুলো অর্পিতার মত হবে? খুব চিন্তা হচ্ছে! এই মেয়েগুলোকে গাইড করার মত অভিভাবক নেই? তাদের বাবা মায়েরা এই কাজকে প্রশ্রয় দেন? রীতিমতো ভয় গ্রাস করেছে অভিনেত্রীকে। এককালে নিজেও এই ইন্ডাস্ট্রিতে নতুন ছিলেন, তবে বর্তমান পরিস্থিতিতে তিনি যথেষ্ট ভীত।

উঠতি নায়িকাদের অবস্থা কি অর্পিতার মতো হবে? কেন একথা বললেন রূপাঞ্জনা

উঠতি নায়িকাদের অবস্থা কি অর্পিতার মতো হবে? কেন একথা বললেন রূপাঞ্জনা
উঠতি নায়িকাদের অবস্থা কি অর্পিতার মতো হবে? কেন একথা বললেন রূপাঞ্জনা

রূপাঞ্জনার সহকর্মী অভিনেত্রী রূপা ভট্টাচার্য এই পোস্টের কমেন্ট বক্সে লেখেন, ‘….এই সব মেয়েদের মায়েরাও এই ধরণের কাজে উৎসাহ দেয়। দুঃখের সঙ্গে জানাচ্ছি এই দ্বিতীয় ধরণ ও কম দেখি না। লোভ আর লাক্সারি এই বিষচক্র নাগপাশের মতো বেঁধে ফেলছে মেয়েটির সাথে তার পরিবারকেও কখনো কখনো।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন