নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ভোট পরবর্তী হিংসার অভিযোগে অনুব্রত মণ্ডলকে তলব করেছিল সিবিআই। কিন্তু বারবারই সিবিআইইয়ের দলব এড়িয়ে গেছেন বীরভূম তৃণমূলের দাপুটে নেতা। এখন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত মণ্ডল। তিনি জানিয়েছেন, সিবিআইকে সমস্ত ধরনের সহযোগীতা করার জন্য প্রস্তুত তিনি। কিন্তু তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ যাতে না নেওয়া হয় সেই জন্যই আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। বৃহস্পতিবার মামলার শুনানি হাজির থাকতে পারেন অনুব্রত মণ্ডল নিজে।
আরও পড়ুনঃ চোখ রাঙাচ্ছে ওমিক্রনের সাব-ভ্যারিয়েণ্ট, উদ্বেগ প্রকাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থার


বিধানসভা নির্বাচনের ফলাফলের দিনে ২ রা মে বীরভূমের ইলামবাজারে বিজেপি কর্মী গোউরব সরকারকে খুনের অভিযোগ ওঠে। মামলার তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পর বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছিল। দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল একাধিক তৃণমূল নেতাদেরকেও।
গত ৩১ তারিখ নোটিশ পাঠানো হয়েছিল বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। শুক্রবার তাঁকে হাজিরার জন্য বলা হয়েছিল। সকাল ১১ টায় দুর্গাপুরের একটি গেস্ট হাউজে তাঁকে হাজিরা দেওয়ার কথা বলা হয়। এমনকি ভারতীয় ফৌজদারি কার্যবিধির ১৬০ নম্বর ধারায় তাঁকে সাক্ষী হিসাবে ডেকে পাঠানো হয়েছে। এই নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অনুব্রত, সহযোগীতার কথা জানালেন তিনি

অনুব্রতর বক্তব্য, তিনি শারীরিকভাবে অসুস্থ বলে তিনি হাজিরা দিতে পারবেন না। এই মামলায় সহযোগীতা করতে প্রস্তুত তিনি। তাঁর বাড়িতে এসে সিবিআই আধিকারিকদের জিজ্ঞাসাবাদের জন্য আহ্বান জানিয়েছেন তিনি। সেক্ষেত্রে তাঁর আপত্তি নেই। তবে দুর্গাপুর যাওয়া এখন তাঁর পক্ষে সম্ভব নয়।









