নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনে কাঙ্খিত সাফল্য অধরা থাকলেও ভোট বেড়েছে সিপিআইএমের। আর এবার হেরেও মানুষের পাশে থাকার ভাবনা বামেদের। আলিমুদ্দিন সূত্রে খবর, পঞ্চায়েতের পরাজিত বাম প্রার্থীরা বিকল্প পরিষেবা দেবেন।
আরও পড়ুন: ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এক ভারতীয়, কে তিনি? জানুন


একুশের বিধানসভা নির্বাচনে বিতর্কিত মহাজোট করেও একটা আসনও পায়নি সিপিআইএম। আর তারপর থেকেই সমস্ত স্তরে বাম কর্মী সমর্থকদের একটাই কথা শুনতে হত ‘তোমরা তো শূন্য’। আর সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের ফলাফল কিন্তু কিছুটা হলেও উদ্দীপ্ত করল কর্মী সমর্থকদের। বেশ কিছু আসনে ভালো ফল করল সিপিআইএম। আর এবার আগামী বছর লোকসভাকে মাথায় রেখে জনসংযোগ বজায় রাখার পরিকল্পনা আলিমুদ্দিনের।

শনিবার সিপিআইএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, ‘আমরা বিকল্প মডেলে পঞ্চায়েত গড়ে তোলার আহ্বান জানিয়েছি। মানুষের পাশে থাকার জন্য’। দলের তরফে এই নতুন কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘বিকল্প’ বা ‘ছায়া’ পঞ্চায়েত। বিভিন্ন পঞ্চায়েতে পরাজিত বাম প্রার্থীরা মানুষকে পরিষেবা দেবেন, ক্ষমতায় না থেকেও।



প্রসঙ্গত, সিপিআইএমের শেষ তথা রাজ্যের পাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য গুরুতর অসুস্থ। শনিবার তাঁকে উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্বাসকষ্টজনিত সমস্যাই তাঁর শারীরিক অবনতির কারণ। তবে, এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক, যদিও পুরোপুরি বিপদমুক্ত নন বুদ্ধদেব ভট্টাচার্য।
পরাজিত বাম প্রার্থীরা মানুষকে ‘পরিষেবা’ দেবেন, ‘বিকল্প’ পঞ্চায়েতের ভাবনা সিপিআইএমের








