USA President: ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এক ভারতীয়, কে তিনি? জানুন

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিকি হ্যালি, বিবেক রামস্বামীর পর ফের একবার আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এক ভারতীয়। হ্যাঁ ঠিকই তাই। হোয়াইট হাউসের ক্ষমতা দখলের লড়াইয়ে নাম লেখালেন ভারতীয় বংশোদ্ভূত হর্ষ বর্ধন সিংহ। কিন্তু কে এই হর্ষ বর্ধন সিংহ?

আরও পড়ুন: বিপদ কাটেনি তবে হৃদযন্ত্র ভালোই কাজ করছে, ভর্তির ২৪ ঘন্টা পর কেমন আছেন বুদ্ধদেব?

হর্ষ বর্ধন সিংহ পেশায় একজন ইঞ্জিনিয়ার। বয়স ৩৮। তিনি মূলত ভারতীয়-আমেরিকান। আগামী বছর আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। সেই নির্বাচনের জন্যই ফেডারেল নির্বাচন কমিশনের কাছে সরকারিভাবে মনোনয়ন জমা দিয়েছেন হর্ষ বর্ধন সিংহ। তিনি লড়বেন রিপাবলিকান পার্টির হয়ে। আর এই খবর জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য হিল’। পাশাপাশি একটি ট্যুইটে ভিডিও বার্তায় সবটা খোলসা করেছেন হর্ষ বর্ধন সিংহ নিজেও। তিনি ঠিক কী বলেছেন ভিডিও বার্তায়?

হর্ষ বর্ধন সিংহ জানিয়েছেন, ‘গত কয়েক বছরে আমেরিকায় যেসব পরিবর্তনগুলি হয়েছে, সেগুলি পাল্টানোর জন্য এবং আমেরিকানদের মূল্যবোধ পুনরুদ্ধারে আমাদের শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। তাই, আমি ২০২৪ সালে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন পাওয়ার চেষ্টা করব’।

ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এক ভারতীয়, কে তিনি? জানুন
ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এক ভারতীয়, কে তিনি? জানুন

প্রসঙ্গৎ, এর আগে উদ্যোগপতি বিবেক রামস্বামী এবং দক্ষিণ ক্যালিফোর্নিয়ার গভর্নর নিকি হ্যালি প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন। তাঁরাও রিপাবলিকান দলের হয়েই লড়বেন। আবার প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও রিপাবলিকান পার্টির হয়ে লড়াইয়ের জন্য জোর চেষ্টা চালাচ্ছেন। এখন কার ভাগ্যের শিকে ছেঁড়ে সেটাই দেখার।

ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এক ভারতীয়, কে তিনি? জানুন

হর্ষ বর্ধন আরও জানিয়েছেন তিনি ডোনাল্ড ট্রাম্পের একজন ভক্ত। বিশ্ববিদ্যালয়ে পড়বার সময় থেকেই তিনি মার্কিন রাজনীতিতে যুক্ত হয়ে পড়েন। প্রেসিডেন্ট পদের দৌড়ে নেমে মূলত দুর্নীতি নিয়েই সরব হয়েছেন হর্ষ। বড় প্রযুক্তি সংস্থা ও ওষুধ সংস্থাগুলির দুর্নীতি আমেরিকার বিপুল ক্ষতি করছে বলে মন্তব্য করেছেন তিনি। তাঁর কথায়, পরিবর্তন আনতে সঠিক নেতৃত্বের প্রয়োজন আছে। সে কারণেই রিপাবলিকান দলের তরফে মনোনয়ন চেয়েছেন তিনি।

   ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এক ভারতীয়, তিনি হলেন হর্ষ বর্ধন সিংহ

ফের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে এক ভারতীয়, কে তিনি? জানুন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর