Deepika Padukone: ফার্স্ট ক্লাস ছেড়ে ইকোনমিতে দীপিকা পাড়ুকোন, শোরগোল বিমানজুড়ে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বক্সঅফিসে হাজার কোটির দোরগোড়ায় ‘পাঠান’। গগনচুম্বী সাফল্যে এনে দিয়ে গোটা বলিউডের ভাগ্যচাকা ঘুরিয়েছে শাহরুখ-দীপিকার পাঠান। এদিকে বিশ্বজুড়ে সাফল্যের ঝড় তুলে দেওয়া সেই সিনেমার নায়িকাই কিনা এবার ফার্স্ট ক্লাস ছেড়ে ইকোনমি ক্লাসে বিমানসফর করছেন! আচমকাই ইন্ডিগোর বিমানে দীপিকাকে দেখে হকচকিয়ে যান সহযাত্রীরা। তারপরেই বিমানে দীপিকা পাড়ুকোনকে নিয়ে শোরগোল।

আরও পড়ুনঃ বাম-কংগ্রেসের সঙ্গেই জোট করবেন প্রদ্যোৎ! জল্পনা বাড়ালেন নিজেই

dipika 2

শাহরুখ খানের অন্যতম নায়িকা তিনি। বলিউডে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী! অনস্ক্রিন দীপিকা পাড়ুকোন মানেই সিনেমা সুপারহিট, তাঁর কেরিয়ারের গ্রাফ সর্বদাই ঊর্দ্ধমুখী। শাহরুখ খানের পাঠান তার জ্বলন্ত উদাহরণ। পাঠান যখন একদিকে সমস্ত হিন্দি সিনেমা তথা ভারতীয় ছবির রেকর্ড ভেঙে চলছে, তখন ছবির নায়িকা দীপিকা পাড়ুকোনের হাবভাব আর ৫ জন সাধারণ মানুষের মতই।

ফার্স্ট ক্লাস ছেড়ে ইকোনমিতে দীপিকা পাড়ুকোন, শোরগোল বিমানজুড়ে।
ফার্স্ট ক্লাস ছেড়ে ইকোনমিতে দীপিকা পাড়ুকোন, শোরগোল বিমানজুড়ে।

বিমানে সুপারস্টার নায়িকাকে দেখে সেই মুহূর্ত ক্যামেরাবন্দী করার সুযোগ ছাড়লেন না সহযাত্রীরা। যে ছবি এবং ভিডিও নেটদুনিয়ায় প্রকাশ্যে আসতেই দাবানল গতিতে ভাইরাল হল। বেশরম গানে যে গেরুয়া রং নিয়ে বিপত্তি বাঁধিয়েছিলেন, এবার সেই রঙেরই জাম্পস্যুট পরে বিমানে সফর করলেন নায়িকা

ফার্স্ট ক্লাস ছেড়ে ইকোনমিতে দীপিকা পাড়ুকোন, শোরগোল বিমানজুড়ে।

dipika 4

উল্লেখ্য, শাহরুখ এবং দীপিকা অভিনীত পাঠান ইতিমধ্যে বলিউডের তাবড় হিন্দি ছবির রেকর্ড ভেঙ্গে দিয়েছে। বক্সঅফিসের অঙ্ক বলছে ইতিমধ্যেই ‘পাঠান’ ৯৭০ কোটি টাকা কামিয়ে নিয়েছে। যার মধ্যে ভারতে মোট ৫০০ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এযাবৎকাল এত দ্রুত এই বিপুল পরিমাণ অঙ্কের ব্যবসা কোনও হিন্দি ছবিই করতে পারেনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর