Partha Chatterjee: ‘ফোড়া পুঁজে ভরতি, এখনই ফাটানো ভালো’, তৃণমূলের মুখপাত্র দেবাংশুর বিস্ফোরক মন্তব্য

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুরুটা করেন কুণাল ঘোষ। তারপর তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্যের বিস্ফোরক মন্তব্য করলেন টুইটে। পার্থ চট্টোপাধ্যায়কে সরাসরি ‘ফোঁড়া’-র সঙ্গে তুলনা করলেন দেবাংশু। আর এই ফোঁড়াকেই অবিলম্বে ফাটিয়ে দেওয়ার কথা বলেছেন তিনি। যুব তৃণমূল নেতার পোস্ট ঘিরে তীব্র চাঞ্চল্য। বৃহস্পতিবারই কুণাল ঘোষ পার্থ চট্টোপাধ্যায়ের মন্ত্রিত্ব এবং পদ খারিজের দাবি তুলে টুইট করেছেন।

আরও পড়ুনঃ ধৃত পার্থকে নিয়ে মুখ পুড়ছে দলেরই, বিকেলে শৃঙ্খলারক্ষা কমিটির বৈঠক ডাকলেন অভিষেক

এরইমধ্যে একটি ইঙ্গিতপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট করেছেন দেবাংশুও। তিনি বলেছেন, ‘ঠাকুমা বলতেন, ফোঁড়া যখন পুঁজে ভরে এসেছে, অনতিবিলম্বে তাকে ফাটিয়ে দেওয়াই শ্রেয়। প্রথমে কিছুটা ব্যাথা হলেও এতে শরীর ভালো থাকে, শান্তিতে ঘুমানো যায়। একটি ফোঁড়ার জন্য গোটা শরীরকে কষ্ট দেওয়া বৃথা।’ তাঁর এই টুইটে কোথাও পার্থ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ উল্লেখ নেই। কিন্তু, এই পোস্ট যে তিনি পার্থ চট্টোপাধ্যায়ের উদ্দেশে করেছেন তা একপ্রকার স্পষ্ট।

'ফোড়া পুঁজে ভরতি, এখনই ফাটানো ভালো', তৃণমূলের মুখপাত্র দেবাংশুর বিস্ফোরক মন্তব্য
‘ফোড়া পুঁজে ভরতি, এখনই ফাটানো ভালো’, তৃণমূলের মুখপাত্র দেবাংশুর বিস্ফোরক মন্তব্য

দেবাংশুর টুইটের আগে সকালে ট্যুইট করে কুণাল জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রীপদ থেকে সরিয়ে দেওয়া হোক। সেইসঙ্গে সরিয়ে দেওয়া হোক দলীয় পদ থেকে। কেউ যদি মনে করেন আমি ভুল কথা বলছি, তাহলে দলের অধিকার রয়েছে আমাকে সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ার।

কিছুদিন আগেই একটি সোশ্যাল মিডিয়া পোস্ট করে দেবাংশু ভট্টাচার্য দাবি করেছিলেন, অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায় যাঁকে পার্থ ঘনিষ্ঠ বলে দাবি করা হচ্ছে তিনি একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত ছিলেন না। তা আসলে একটি রক্তদান শিবিরের ছবি। এবার নতুন টুইটে এই নেতা ঠারে ঠোরে বুঝিয়ে দিলেন পার্থকে দল থেকে অপসারণের পক্ষেই তিনি।

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) দুর্নীতি মামলায় পার্থকে গ্রেফতারির পর থেকে চূড়ান্ত অস্বস্তিতে পড়ে গিয়েছে তৃণমূল। বিশেষত দুর্নীতির অভিযোগটা শিক্ষা নিয়ে যাওয়ায় একেবারে আমজনতা, মধ্যবিত্তের জীবনে প্রভাব ফেলেছে। সেইসঙ্গে পার্থের ‘ঘনিষ্ঠ সহযোগী’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধার হওয়ার ঘটনায় আরও অস্বস্তি বেড়েছে তৃণমূলের। দায় ঝেড়ে ফেলার চেষ্টা করেও কোনও লাভ হয়নি। সেই পরিস্থিতিতে কুণালের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে রাজনৈতিক মহল।

‘ফোড়া পুঁজে ভরতি, এখনই ফাটানো ভালো’, তৃণমূলের মুখপাত্র দেবাংশুর বিস্ফোরক মন্তব্য

'ফোড়া পুঁজে ভরতি, এখনই ফাটানো ভালো', তৃণমূলের মুখপাত্র দেবাংশুর বিস্ফোরক মন্তব্য
‘ফোড়া পুঁজে ভরতি, এখনই ফাটানো ভালো’, তৃণমূলের মুখপাত্র দেবাংশুর বিস্ফোরক মন্তব্য

কিন্তু কেন? রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের অন্দরে সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবে পরিচিত কুণাল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। যে অভিষেক ‘অন্য’ তৃণমূল গড়ার ডাক দিয়েছেন। সেই পরিস্থিতিতে তৃণমূলকে ‘স্বচ্ছ’ করার জন্য কুণাল একটি বিশেষ গোষ্ঠী তৈরির চেষ্টা করছেন কিনা, তা নিয়ে ধন্দে আছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর