ফের সাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা! পরিণত হতে পারে গভীর নিম্নচাপে

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: সপ্তাহের শুরুতেই বিশ্বকর্মা- গণেশ পুজোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টির কাঁটা! কারণ, ফের সাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা তৈরি হয়েছে। আর এই ঘূর্ণাবর্ত আগামী কয়েকদিনের মধ্যেই শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে নিম্নচাপে। যার জেরে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় হতে পারে ভারী বৃষ্টি।

আরও পড়ুন: সূর্যের পথে আরও একধাপ, পৃথিবীর চতুর্থ কক্ষপথ পেরিয়ে গেল আদিত্য

যদিওবা এই নিম্নচাপের বেশির ভাগ প্রভাব পড়তে পারে ওড়িশায়। তবে সব মিলিয়ে পুজোর আনন্দ মাটি করতে পারে বৃষ্টি। অন্যদিকে, আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা থেকে হালকা বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত হতে পারে। এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতেও বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ফের সাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা, শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে নিম্নচাপে

এদিকে, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, গাঙ্গেও পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিওবা এরপরে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে। আর এই বৃষ্টির জেরেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কতা।

ফের সাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা, শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে নিম্নচাপে

জানা গিয়েছে, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, নদিয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে।

ফের সাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা, শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে নিম্নচাপে

ফের সাগরে ঘূর্ণাবর্তের আশঙ্কা, শক্তি বাড়িয়ে পরিণত হতে পারে নিম্নচাপে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর