বুধবার থেকেই গড়াবে, দক্ষিণেশ্বর-নোয়াপাড়ার মেট্রোর চাকা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো : বড়দিনের আগেই খুশির খবর। বুধবার থেকেই চালু হচ্ছে, দক্ষিনেশ্বর-নোয়াপাড়ার মেট্রোর ট্রায়াল রান। বছর শেষে দারুণ খুশি রাজ্যবাসী। যানজট এড়িয়ে নিমিশেই পৌঁছে যাবে দক্ষিণেশ্বর মন্দিরে।

আরও পড়ুনঃ প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ, ‘আদি’ বিজেপির পোস্টারে ছয়লাপ গাইঘাটা

বেলুড়ে ঘুরতে যাওয়ার ক্ষেত্রেও সুবিধাজনক এই মেট্রো পথ। দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে গড়াচ্ছে দক্ষিণেশ্বর-নোয়াপাড়ার মেট্রোর চাকা। মেট্রো রেল সূত্রে জানা গেছে, বুধবার থেকে শুরু হওয়া এই ট্রায়াল রান চলবে বেশ কয়েকদিন পর্যন্ত। যাত্রাপথে কোনো ত্রুটি চোখে পড়েছে কিনা তাঁর দিকে দৃষ্টি রাখবেন মেট্রোরেলের ইঞ্জিনিয়াররা।

২৩ ডিসেম্বর থেকেই নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর ৪.১ কিলোমিটার দীর্ঘ এই মেট্রোর ট্রায়াল শরু হবে। সূত্রে খবর, অত্যাধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি হয়েছে এই রেলপথ। রাজ্যবাসীকে নতুন বছরের আগেই উপহার দিতে চায় রেল।

বুধবার থেকেই গড়াবে, দক্ষিণেশ্বর-নোয়াপাড়ার মেট্রোর চাকা। নিউ গড়িয়া থেকে মেট্রোতে চেপে উত্তর শহরতলির শেষ প্রান্ত দক্ষিণেশ্বরে। মেট্রোর তরফে জানা গিয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে, নতুন বছরে র শুরু থেকেই পুরোদমে নোয়াপাড়া-দক্ষিণেশ্বর রেলপথে ট্রেন চলাচল শুরু হয়ে যাবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর