দেশে দৈনিক সংক্রমণ দু দিন পর ফের নিম্নগামী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দেশে দৈনিক সংক্রমণ দু’ দিন পর ফের নিম্নগামী হল। একই সঙ্গে কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাটিও। ফলে এটা বলাই যায় যে এ দিন দেশের করোনা পরিস্থিতির আরও কিছুটা উন্নতি হয়েছে।গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হলেন ৪৬ হাজার ৬১৭ জন।

আরও পড়ুনঃ ফের বাড়ল পেট্রলের দাম! কলকাতায় সেঞ্চুরি হাঁকাতে আর এক ধাপ

ফলে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৪ লাখ ৫৮ হাজার ২৫১ জন। এদিকে গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮৫৩ জনের। তবে আমেরিকা ও ব্রাজিলের পর কিন্তু বিশ্বের তৃতীয় দেশ হিসেবে ভারতও মৃত্যুর গন্ডি পেরিয়েছে। অন্যদিকে, একদিনে সুস্থ হয়ে উঠেছেন ৫৯ হাজার ৩৮৪ জন।

এখনও পর্যন্ত করোনাকে জয় করেছেন ২ কোটি ৯৫ লাখ ৪৮ হাজার ৩০২ জন। এই মুহূর্তে অ্যাক্টিভ কেস ৫ লাখ ৯ হাজার ৬৩৭টি। দেশে দৈনিক আক্রান্ত তুলনায় সর্বাগ্রে রয়েছে কেরালা। তারপর রয়েছে মহারাষ্ট্র, তামিলনাড়ু।

দেশে দৈনিক সংক্রমণ দু  দিন পর ফের নিম্নগামী।  কেরালায় আক্রান্ত হয়েছেন ১২ হাজার ৮৬৮ জন, মহারাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯৫ জন, তামিলনাড়ুতে আক্রান্তের সংখ্যা ৪ হাজার ৪৮১ জন। দেশে সংক্রমণের সংখ্যা কমায় কিছুটা স্বস্তি চিকিত্সক মহলে। উল্লেখ্য দেশে টিকা দেবার কাজ চলছে জোর কদমে। ফলে এখন পর্যন্ত দেশে করোনার টিকা পেয়েছেন ৩৪ কোটি ৭৬ হাজার ২৩২ জন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন