নজরবন্দি ব্যুরোঃ দেশে দৈনিক করোনা সংক্রমণে রেকর্ড পতন,স্বস্তি দিয়ে বাড়ল সুস্থতার হার ।তবে কি দীর্ঘ লকডাউনের সুফল ধীরে ধীরে পেতে চলেছে ভারত?কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের দৈনিক পরিসংখ্যান ইঙ্গিত করছে সেদিকেই।গত এক মাস ধরে দৈনিক সংক্রমণের হার একটু একটু করে কমছিল। তবে উৎসবের মরসুমে করোনা ভয়ঙ্কর রূপ নিতে পারে বলে আশঙ্কা করছিলেন চিকিৎসা মহল।যদিও নিয়ন্ত্রিত আনন্দ ও জনগনের সতর্কতা সেই আশঙ্কা তে যে জল ঢেলে দিয়েছে তা বলাই যায়।
আরও পড়ুনঃসৌমিত্রকে নিয়ে মন ভারাক্রান্ত মেরিন ড্রাইভ পারের বলিউডেরও


বেশ কিছুদিন ধরে দৈনিক সংক্রমণে পতন লক্ষ্য করা যাচ্ছিলো। দৈনিক সংক্রমণ ৪৫০০০ এর আশেপাশে ঘোরাঘুরি করছিল। কিন্তু গত ২৪ ঘণ্টায় সংক্রমণে রেকর্ড পতন ঘটিয়ে নেমে এল ৩০০০০ এ। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ল সুস্থতার হারও।গত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩০,৫৪৮ জন। গতকাল যা ছিল ৪১ হাজার বেশি। দৈনিক সুস্থতার সংখ্যাও সামান্য বড়েছে। গত ২৪ ঘন্টায় দেশে করোনাজয়ীর সংখ্যা ৪৩,৮৫১ জন। যা দৈনিক সংক্রমণের তুলনায় প্রায় ১৩,৩০০ বেশি।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে ভারতে এখন মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮,৪৫,১২৭ জন। সব মিলিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৮২,৪৯,৫৭৯ জন। অ্যাকটিভ কেস বা সক্রিয় করোনা রোগীর হার নিম্নমুখী। সেই সংখ্যা ৪,৬৫,৪৭৮ জন। দেশে সুস্থরা হার ৯৩.১৭ শতাংশ।সংক্রমণে দৈনিক মৃত্যুর হার ৪৩৫জন। যা আগের সপ্তাহের তুলনায় বেশ খানিকটা কম। মোট মৃত ১,৩০,০৭০ জন। ভারতে মৃত্যু হার প্রায় ১.৪৭ শতাংশ।
দেশে দৈনিক করোনা সংক্রমণে রেকর্ড পতন,স্বস্তি দিয়ে বাড়ল সুস্থতার হার ।আইসিএমআর-এর রিপোর্ট অনুসারে গত ২৪ ঘন্টায় দেশে করোনা পরীক্ষা হয়েছে ৮,৬১,৬০১টি। মোট কোভিড পরীক্ষা হয়েছে ১২,৫৬,৯৮,৫২৫টি।মোট আক্রান্তের নিরিখে ভারতে শীর্ষে মহারাষ্ট্র। তার পর রয়েছে কর্নাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, দিল্লি।দেশবাসীকে স্বস্তি দিয়ে দেশ আস্তে আস্তে করোনামুক্ত ভারতের দিকে এগোচ্ছে বলেই মনে করছে চিকিৎসকমহল।









