তামিলনাড়ু-পুদুচেরি পথে ঘুর্নিঝড় ‘নিভার’, বঙ্গে কমবে ঠান্ডার আমেজ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তামিলনাড়ু-পুদুচেরি পথে ঘুর্নিঝড় ‘নিভার’, ক্রমশই শক্তি বৃদ্ধি হচ্ছে ঘুর্নিঝর ‘নিভার’। তামিলনাড়ু-পুদুচেরি উপকূলে ‘নিভার’ আছরে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার বিকেলে করাইকল ও মল্লপুরমের মধ্যবর্তী পুদুচেরির উপকূলে আছড়ে পড়বে এই বছরের চতুর্থ ভয়ানক ঘুর্নিঝড় ‘নিভার’

আরও পড়ুনঃ শীতের মরশুমে দেশে ফের ধাক্কা করোনার, দৈনিক সংক্রমণের তুলনায় কমল সুস্থতার সংখ্যা!

ইতিমধ্যেই চেন্নাই-সহ তামিলনাড়ুর বিস্তীর্ণ এলাকাইয় শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। বিপর্যস্ত এলাকাগুলির নিচু জায়গার বাসিন্দাদের অন্য জায়গায় সরানো হচ্ছে। পশ্চিমবঙ্গ উপকূল্বর্তী এলাকা থেকে দূরে অবস্থিত হওয়ার কারণে সরাসরি ঘুর্ণিঝড়ের কোনো প্রভাব রাজ্যে পড়বে না বলে জানা গেছে। কিন্তু আজ সারাদিন বঙ্গে আকাশ মেঘলা থাকবে।

ফলে ঠাণ্ডার আমেযে কিছুটা ব্যাঘাত ঘটবে। মঙ্গলবার, রাজ্যে সর্বনিন্ম তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার তাপমাত্রা ২০ ডিগ্রিতে পৌঁছানোর সম্ভাবনা আছে। শনিবার আবার কিছুটা তাপমাত্রা কমবে বলে জানা গেছে। হাওয়া দপ্তর সূত্রে খবর, ঘুর্ণিঝড় না এলে রাজ্যে আরও কিছুটা নামত পারদ।

তামিলনাড়ু-পুদুচেরি পথে ঘুর্নিঝড় ‘নিভার’, চলতি বছরে করোনা আবহের মধ্যেই দেশবাসি সাক্ষী হয়েছে একের পর এক ঘুর্ণিঝড়ের। বছরে শুরুতেই আম্ফান আছড়ে পড়ে। তার পর নিসর্গ। সম্প্রতি সোমালিয়া দিয়ে বয়ে গেছে গতি। এবার নিভার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত