Jawad Alert: রবিবার সকালেই আছড়ে পড়বে জাওয়াদ, বাংলায় প্রভাব কী?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার সকালেই আছড়ে পড়বে জাওয়াদ। এদিন গতিবেগ থাকবে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা। শুক্রবার এমনটাই জানালেন আবহাওয়াবীদরা। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শুক্রবার থেকেই আরও শক্তিশালী হতে শুরু করেছে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’। এরপর উত্তর-পূর্ব দিক বরাবর এগিয়ে যেতে পারে ‘জাওয়াদ’।

আরও পড়ুনঃ Jawad Alert || Indian Railways: ঘূর্ণিঝড়ের জেরে বিপদে রেলযাত্রীরা, বাতিল ১৪৪ টি ট্রেন

আবহাওয়াবীদরা জানাচ্ছেন, রবিবারেই পুরী উপকুলে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড়। ঘুর্ণিঝড় জাওয়াদ নিয়ে ইতিমধ্যেই উচ্চ পর্যায়ের বৈঠক সেরে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কোনওভাবেই যাতে না মানুষ আটকে থাকতে পারে সেজন্য কড়া নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যেই ওড়িশায় ২৬৬ টি উদ্ধারবাহিনীর দল পাঠানো হয়েছে। মোতায়েন রয়েছে এনডিআরএফ। মোতায়েন করা হয়েছে ওড়িশা বিপর্যয় মোকাবিল বাহিনী।

Cyclone Jawad: Low-pressure system intensifies into cyclonic storm, to make  landfall near Odisha's Puri | Latest News India - Hindustan Times

জাওয়াদের জেরে বাংলায় দুর্যোগপূর্ণ আবহাওয়া বইতে পারে। শনিবার থেকেই ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ আশেপাশের এলাকাগুলিতে ব্যাপক প্রভাব পড়তে চলেছেন জাওয়াদ এর। এই মুহুর্তে বিশাখাপত্তনম থেকে ৫৮০ কিলোমিটার দূরে অব্বস্থান রয়েছে ঘুর্ণিঝড়ের। এই মুহুর্তে তার গতিবেগ ৩২ কিলোমিটার প্রতি ঘন্টা।

রবিবার সকালেই আছড়ে পড়বে জাওয়াদ। শনিবার সকাল থেকে বইতে পারে ঝড়ো হাওয়া। যার গতিবেগ হতে পারে ৬৫ থেকে ৮০ কিলোমিটার প্রতি ঘন্টা। উপকুলবর্তী এলাকাগুলিতে ইতিমধ্যেই চলছে মাইকিং প্রচার। মৎসজীবীদের মাছ ধরতে যাওয়ায় নিষেধাজ্ঞা প্রশাসন। ঘুর্ণিঝড়ের জেরে সোমবার অবধি বৃষ্টি চলতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবীদরা।

রবিবার সকালেই আছড়ে পড়বে জাওয়াদ, শুক্রবার থেকে শুরু বৃষ্টি 

রবিবার সকালেই পুরীতে আছড়ে পড়বে জাওয়াদ, শুক্রবার থেকে শুরু বৃষ্টি 
রবিবার সকালেই পুরীতে আছড়ে পড়বে জাওয়াদ, শুক্রবার থেকে শুরু বৃষ্টি 

আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে আপ্রে একাধিক জায়গায়। সেইসঙ্গে চলতে আপ্রে ঝড়ো হাওয়া। দমকা হাওয়ার গতিবেগ থাকতে পারে ৮৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। রবিবার ৪৫ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে রাজ্যের একাধিক জায়গায় হাওয়া বইতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত