Cyclone Ashani: রবিবার থেকেই বৃষ্টি, সোমবার আছড়ে পড়ার আগেই অশনি সংকেত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবারই প্রবল শক্তি নিয়ে উপকুলে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘অশনি’। তার আগে রবিবার থেকেই উপকুলবর্তী এলাকায় শুরু বৃষ্টি। সমুদ্র তীরবর্তী পর্যটন কেন্দ্রগুলিতে বিশেষ সতর্কতা। শনিবার থেকেই মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা। ঘূর্ণিঝড় অশনির জেরে রবিবার থেকেই বৃষ্টি শুরু।

আরও পড়ুনঃ জমি বিবাদের জেরে তুমুল সংঘর্ষ, আহত ৭

বঙ্গোপসাগরের দক্ষিণ-পূর্বে অবস্থিত নিম্নচাপ ক্রমাগত শক্তি বাড়িয়ে চলেছে। সোমবারের মধ্যে তা ঘূর্ণিঝড়ে পরিণত হবে। সোমবার সকালের মধ্যেই উত্তর-পূর্ব দিক বরাবর বাংলাদেশ এবং মায়ানমারের দিকে এগোবে ঘুর্ণিঝড়

বাংলায় এর প্রভাব সেভাবে পড়বে না। তবে শনিবার থেকে আন্দামান দীপপুঞ্জ এলাকায় শুরু হবে বৃষ্টিপাত। তবে ঘূর্ণিঝড়ের জেরে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বাড়বে ক্রমশ। ফলে অস্বস্তিও বাড়বে প্রবলবেগে। বাংলাদেশ উপকুলবর্তী এলাকায় রবিবার বাড়বে বৃষ্টির তেজ। সোমবার ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস।

রবিবার থেকেই বৃষ্টি, সোমবার আছড়ে পড়বে অশনি 

রবিবার থেকেই বৃষ্টি, সোমবার আছড়ে পড়বে অশনি 
রবিবার থেকেই বৃষ্টি, সোমবার আছড়ে পড়বে অশনি

শুক্রবার কলকাতা এবং তার আশপাশের জেলাগুলিতে রাতের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। শনিবারেও তেমনটাই থাকবে বলে পূর্বাভাস। আগামী চার দিন বাংলায় বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানাচ্ছে আবহাওয়া দফতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত