Cyclone Ashani: শক্তি বাড়াচ্ছে ঘুর্ণিঝড় ‘অশনি’, কোথায় আছড়ে পড়বে?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ধেয়ে আসছে বছরের প্রথম ঘূর্ণিঝড়। বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘুর্ণিঝড় ‘অশনি’। সোমবার পরিণত হবে ঘূর্ণিঝড়ে। যার জেরে আগামী কয়েকদিন রাজ্যে বাড়বে গরম। জলীয় বাষ্পের কারণে আদ্রতা বাড়বে। বাড়বে অস্বস্তিও। 

আরও পড়ুনঃ Covid in South Korea: একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৬ লক্ষের অধিক, চিনকে টেক্কা দিচ্ছে দক্ষিণ কোরিয়া

আবহাওয়া দফতরের রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। দোলের পরেই আছড়ে পড়বে এই ঘুর্ণিঝড়। মনে করা হচ্ছে এর প্রভাব রাজ্যে পড়বে না। বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে উত্তর-উত্তর পূর্ব দিকে এগোবে ঘুর্ণিঝড়। স্থলভাগে এখনও অবধি বিরাট ক্ষয় ক্ষতির আশঙ্কা নেই।

এই ঘূর্ণিঝড়ের নামকরণ করেছে শ্রীলঙ্কা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বুধবার জানিছেন যে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ১৫ মার্চ একটি নিম্নচাপ তৈরি হয়েছে। যা ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। ১৯ মার্চ এই নিম্নচাপটি দক্ষিণ ও পূর্ব বঙ্গোপসাগর এবং দক্ষিণ আন্দামান সাগরে এটি স্পষ্ট নিম্নচাপে পরিণত হবে।

শক্তি বাড়াচ্ছে ঘুর্ণিঝড় ‘অশনি’, কী প্রভাব বাংলায়? 

শক্তি বাড়াচ্ছে ঘুর্ণিঝড় 'অশনি', কী প্রভাব বাংলায়? 
শক্তি বাড়াচ্ছে ঘুর্ণিঝড় ‘অশনি’, কী প্রভাব বাংলায়?

এখনও পর্যন্ত আবাহওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘অশনি’ বাংলাদেশ ও মায়ানমারের দিকে এগোবে। যার ফলে প্রচুর জলীয় বাষ্প বাংলার উপকূলীয় জেলাগুলোতে ঢুকতে পারে। যার জেরে বদলাতে পারে আবহাওয়া। এই ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব রাজ্যে না পড়লেও এর ফলে প্রচুর জলীয় বাষ্প যুক্ত পারে দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলোতে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর