রাজ্যপালের শ্লীলতাহানির ঘটনা ভুয়ো, ক্লিনচিট পেলেন সি ভি আনন্দ বোস

CV Anand Bose: রাজভবনের তরফে অবসরপ্রাপ্ত এক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে যৌন হেনস্তার অভিযোগের তদন্ত শুরু হয়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগের তদন্ত রিপোর্ট প্রকাশ করল রাজভবন। ৮ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে ওই তদন্ত রিপোর্ট তৈরি করেছেন পুদুচেরির অবসরপ্রাপ্ত নগর ও দায়রা বিচারক ডি রামাবাথিরণ। রিপোর্টে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের মহিলা কর্মীর করা অভিযোগ ভিত্তিহীন বলে জানানো হয়েছে।

রাজ্যপালের শ্লীলতাহানির ঘটনা ভুয়ো, ক্লিনচিট পেলেন সি ভি আনন্দ বোস

তবে এই রিপোর্টকে কটাক্ষ করে তৃণমূলের তরফে জানানো হয়েছে, যিনি অভিযুক্ত তিনিই বিচারক, এটা আবার হয় না কি? মাস দুই আগে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মী রাজ্যপালের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ দায়ের করেছিলেন হেয়ার স্ট্রিট থানায়।

রাজ্যপালের শ্লীলতাহানির ঘটনা ভুয়ো, ক্লিনচিট পেলেন সি ভি আনন্দ বোস

অভিযোগ ছিল, কাজের নামে নিজের ঘরে ডেকে তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছেন সি ভি আনন্দ বোস তার ভিত্তিতে রাজভবনের কর্মীদের সাক্ষ্যগ্রহণের জন্য তলব করেছিল পুলিশ। কিন্তু নির্দেশানুসারে সেই তলবে সাড়া দেননি কেউ।

রাজ্যপালের শ্লীলতাহানির ঘটনা ভুয়ো, ক্লিনচিট পেলেন সি ভি আনন্দ বোস

রাজ্যপালের শ্লীলতাহানির ঘটনা ভুয়ো, ক্লিনচিট পেলেন সি ভি আনন্দ বোস

এর পর রাজভবনের তরফে অবসরপ্রাপ্ত এক বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করে যৌন হেনস্তার অভিযোগের তদন্ত শুরু হয়। সেখানে ৮ জনের সাক্ষ্য নেওয়া হয়েছিল। তার ভিত্তিতে তদন্ত কমিটি জানিয়ে দেয়, ওই মহিলা কর্মীর তোলা অভিযোগ ভিত্তিহীন। ক্লিনচিট দেওয়া হয় সি ভি আনন্দ বোসকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত