নজরবন্দি ব্যুরোঃ খোসা ছাড়িয়ে কলা খাচ্ছে হাতি! অনেকে ভাববে এতে অবিশ্বাস্য ঘটনার কি আছে। হাতি তো কলা খাবেই। কিছু আপনারা কখনও কি দেখেছেন হাতি নিজে নিজেই কলা ছাড়িয়ে খাচ্ছে। দেখেননি তো? সেই মিষ্টি হাতির কলা ছাড়িয়ে খাওয়ার দৃশ্য দেখলে অবাক হবেন আপনিও।
আরও পড়ুনঃ গরমে প্রাণ জুড়াবে আম পোড়া শরবতে, রইলো রেসিপি



ওই হাতি প্রমাণ করেছে যে ইচ্ছার জোরই সব চেয়ে বড়। ইচ্ছে থাকলেই উপায় হয়। তাই সেই হাতি হাত না থাকতেও বুদ্ধির জোরে কলার ছাল ছাড়িয়ে কলা খেয়েছেন। সেই অদ্ভুদ সুন্দর ঘটনাটি ঘটেছে বার্লিন চিড়িয়াখানায়। সেখানেই থাকেন হাতি মহাশয়। তাঁর নাম পাং ফা। তাঁর একটি ভিডিও সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। যা ঘিরে শোরগোল পরে যায় নেট পাড়ায়।



ভিডিও টিতে দেখা যাচ্ছে যে একটি হাতি খাঁচার মধ্যে দাড়িয়ে ছিল। তাঁকে দেখতে হাজার হাজার দর্শক ভিড় করে ছিল। সেই সময় তাঁর মধ্যে থেকে একজন মহিলা খোসা সমেত কলা হাতিটির উদ্দেশ্যে ছুড়ে দিয়েছিল। সঙ্গে সঙ্গে কলা টি নিজের শুঁড়ের মধ্যে নিয়ে নিলেন হাতি। তারপর ওই কলা টিকে দুভাগ করে ছুড়ে দিলো মাটিতে।
খোসা ছাড়িয়ে নিজে নিজেই কলা খাচ্ছে হাতি,তারপর ওই কলা টিকে দুভাগ করে ছুড়ে দিলো মাটিতে।

এরপর শুঁড় দিয়ে খোসা ছাড়িয়ে মাটিতে আবার কলা গুলো ফেলে দিলো। এর পর খোসা ছাড়া বাকি যেই কলা টুকু পরে ছিল সেগুল খেয়ে নিল। যেই ভিডিও প্রকাশ্যে আসতেই সবাই হাতির কার্যকলাপে অবিশ্বাস্য হয়ে যায়।







