নজরবন্দি ব্যুরোঃ এসএসসি দফতরে সিআরপিএফ মোতায়েনের সময়সীমা বাড়ালো কলকাতা হাইকোর্ট। আগামীকাল অবধি SSC দফতরে থাকছে CRPF। সমস্ত ডেটারুম সিল করবে সিবিআই। আদালত নিযুক্ত ব্যক্তিরা ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না।
আরও পড়ুনঃ Shovon Chaterjee: এবার সিবিআই তদন্তের মুখে শোভন, নির্দেশ হাই কোর্টের
নতুন নির্দেশে বলা হয়েছে…
১)এসএসসি অফিসে সিআরপিএফ মোতায়েন থাকবে। আগামীকাল পর্যন্ত সিআরপিএফ জওয়ানরা মোতায়েন থাকবে।
২) আদালত নির্দিষ্ট ব্যক্তিরা ছাড়া কেউ প্রবেশ করতে পারবেন না। সচিব, সহসচিব, চেয়ারম্যান, চেয়ারম্যান উপদেষ্টা, ২জন স্টেনোগ্রাফার প্রবেশ-প্রস্থান করতে পারবে।
৩) ২ জন সিআরপিএফ জওয়ান এসএসসি অফিসের তৃতীয় তলার ডাটাবেস রুমের পাহারায় থাকবেন ২৪ ঘণ্টা।

৪)সিআরপিএফ প্রত্যাহারের বিষয়ে আগামীকাল সিদ্ধান্ত নেওয়া হবে।
৫) ডাটাবেস রুমের দখল নেবে সিবিআই। রুম সিল করবে সিবিআই। আদালতের অনুমতি নিয়ে ডাটাবেস রুমে প্রবেশ করতে পারবে এসএসসি।
৬) এসএসসির সচিবের উপস্থিতিতে আজকেই ডাটা রুমের দখল নেবে সিবিআই। আজকে ৭ টা র মধ্যে ডাটাবেস রুমের দখল নিয়ে সিল করবে সিবিআই।
৭) কালকের মধ্যে সিবিআই এসএসসি অফিসের ডেটা রুম সিল করা নিয়ে রিপোর্ট পেশ করবে আদালতে।
গতকাল চাকরীপ্রার্থীদের আশঙ্কা ছিল, স্কুল সার্ভিস কমিশনের অফিসে যে সমস্ত তথ্য রয়েছে তা বিকৃত করা হতে পারে৷ এমনকি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নথি সরিয়ে দেওয়া হতে পারে৷ অভিযোগের তীর ছিল উপদেষ্টা কমিটির পাঁচ সদস্যদের সহযোগীদের বিরুদ্ধে৷ এরপর চাকরীপ্রার্থীরা রাত পৌনে দশটা নাগাদ প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে জরুরী শুনানির আর্জি জানান। এরপর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে রাত ১১ টা নাগাদ শুরু হয় মামলার শুনানি।
গতকাল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের পর রাত সাড়ে ১২ টা থেকে এসএসসি ভবনে মোতায়েন রয়েছে সিআরপিএফ। এসএসসি অফিসের ভিতরে থাকা পুলিশ কর্মীদের বাইরে বের হতে দেওয়া হয়নি।
আগামীকাল অবধি SSC দফতরে থাকছে CRPF, কার্যত দূর্গ

বৃহস্পতিবার নির্দেশে সংশোধন করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আগের নির্দেশ সংশোধন করে কমিশনের চেয়ারম্যান, স্টেনোগ্রাফার, সচিব, সহ-সচিব ঢুকতে পারবেন এসএসসি ভবনে। এসএসসি ভবনের ভিতর ঢুকতে পারবেন চেয়ারম্যান ও পরামর্শদাতা। আদালতের নির্দেশ ছাড়া আর কেউ প্রবেশ করতে পারবে না।



