নজরবন্দি ব্যুরোঃ এবার সিবিআই তদন্তের মুখে শোভন চট্টোপাধ্যায়। প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একটি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। অভিযোগ, মেয়র থাকাকালীন ত্রিপুরা ভবন নামের একটি হেরিটেজ বাড়ির অংশ বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে শোভন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা।
আরও পড়ুনঃ ডেডলাইন পার, পরেশ অধিকারী ও মেয়ে অঙ্কিতার বিরুদ্ধে এফআই আর দায়ের
সেইসঙ্গে এই মামলায় নাম রয়েছে শুভাপ্রসন্ন চট্টোপাধ্যায়ের। কারণ, বেশ কয়েক বছর ধরেই রাজ্য হেরিটেজ কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন তিনি। ওই বাড়ি ভাঙার ব্যাপারে ছাড়পত্র দিয়েছিল রাজ্য হেরিটেজ কমিশন। কমিশনের সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে মামলা কলকাতা হাইকোর্টে গড়ায়। সেই মামলায় রায় ঘোষণা করল কলকাতা হাইকোর্ট।
এবার সিবিআই তদন্তের মুখে শোভন, বিপাকে শুভাপ্রসন্ন

এবিষয়ে শিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য জানিয়েছেন, ১০ থেকে ১১ বছর আগের ঘটনা। তখন এই হেরিটেজ বাড়ি বিক্রির ছাড়পত্র দিয়েছিলাম৷ কিন্তু যে জায়গার কথা বলা হচ্ছে সেটা ত্রিপুরা হাউস থেকে ১০০ মিটার দূরে৷ তাই আইনি কোনও বাধা ছিল না৷ আদালতের নির্দেশ না দেখে এখনই কিছু বলতে নারাজ শিল্পী।



